জিবন মানুষকে অনেক শিক্ষা দেয়।তার মধ্যে অন্যতম শিক্ষা হল বাচার শিক্ষা।
জিবনে বাচতে হলে অবশ্যই পদে পদে হোচট খেয়ে খেয়ে বড় হতে হবে।নানান মানুষের নানান রকমের কড়া কথা, কিছু বাধা বিপত্তি, আইন কানুন মানিয়ে নিয়ে বাচতে শিখতে হয়।
[source: Google] [Link: https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.shutterstock.com/search/bangladeshi%2Bfamily&ved=2ahUKEwii45WfwKbqAhVhzjgGHVJ9ABgQFjAKegQIAhAB&usg=AOvVaw0kc-tMXuGAdse-4ItuhegB]
বেশির ভাগ সময়ই আমাদের মধ্যবিত্তদের টাকার সমস্যা ও সামাজিক হেন পতিপন্নতায় ভুগতে হয় এবং তা নিয়ে চলতে বাধ্য হতে হয়।হয়ত এইটা পূর্ব জাতি দারা পরম্পরাগত ভাবে চলে আসছে।
আমি কেন এর বহির্ভূত হব বলেন?
আমিও একই ধারায় প্রভাবিত।যে সকল শিক্ষা এই সমাজ দিয়েছে তা আসলেই আমাকে অনেক শক্তি যুগিয়েছে।
কার দূরব্যবহার,কার মিষ্টি আচরণ,কার কি উদ্দেশ্য হাছিলের প্রচেষ্টা সবি বুজতে শিখছি।
তবে হ্যা আসলেই দুনিয়াতে ভাল মানুষ আছে।তা না হলে হয়ত আসলেই দুনিয়াটা অচল হয়ে যেত।
আল্লাহ রহমতে আমি ও আমার পরিবার আমাদের এই মধ্যবিত্ত জিবন থেকে অনেক শিক্ষা পাচ্ছি ইনশা আল্লাহ আরো সাদরে গ্রহণ করব।
কারণ রাত যতই গভীর হয় আশার আলো ততই সন্নিকট।আলো অন্ধকার এর এই খেলায় আমাদেরকে যে জিততে হবেই।