Water is life || We must drink clean water to stay healthy!
বন্ধুরা কিছুদিন আগে আমি স্বাস্থ্য নিয়ে কথা বলেছিলাম, আমি বলেছিলাম কিভাবে স্বাস্থ্য ঠিক রাখতে হয়।স্বাস্থ্য ঠিক রাখতে হলে অবশ্যই আমাদের পুষ্টিকর খাবার খাওয়া উচিত, কিছু নিয়ম মেনে চলা উচিত।আর আজ আমি স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্য ঠিক রাখা নিয়ে আরো কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম।আজ আমি পানি গ্রহণ নিয়ে কিছু কথা শেয়ার করলাম।
বন্ধুরা, পানির অপর নাম জীবন।আর সুস্থ থাকতে হলে অবশ্যই আমাদের প্রতিদিন নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত।পানি পরিবেশের অপরিহার্য উপাদান, আমাদের বাঁচিয়ে রাখে এই পানি, এটা আমাদের তৃষ্ণা মেটায়।তো এই পানি শুধু তৃষ্ণাই মেটায় না।আমাদের শরীরের জন্য সুস্বাস্থ্য দেহের জন্য প্রতিদিন আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত, আর পানিটা হতে হবে অবশ্যই নিরাপদ ও পরিষ্কার।আমাদের শরীর সুস্থ রাখতে অবশ্যই প্রতিদিন নিরাপদ পানি পান করা উচিত।
আমরা পানি ছাড়া একদিনও বাঁচতে পারব না।পানি আমাদের নিয়মিত প্রয়োজন, আর পানিটা হতে হবে অবশ্যই জীবাণুমুক্ত ও দূষণমুক্ত।কারণ আমরা যদি অপরিষ্কার দূষণ পানি পান করি তাহলে আমরা বিভিন্ন রোগে ভুগতে পারি।তাই আমাদের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ নিরাপদ ও পরিষ্কার পানি পান করা উচিত।এ বিষয়ে ভিডিওতে আরও বিস্তারিত কথা বলেছি।আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আরো কিছু জানতে পারবেন।
Thank you
@mdaminulislam
▶️ 3Speak