Ekushey February || আজকের দিনে সেইসব শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করি ||
বন্ধুরা আজ 21 শে ফেব্রুয়ারি।আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।আজকের দিনে সেইসব শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করি, যারা পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে আন্দোলন করেছিলেন।হ্যাঁ বন্ধুরা সেই 1952 সালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ গুলিবর্ষণ চালায় এবং সেই গুলিতে অনেকেই নিহত হয়।নিহত সেইসব শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে, ফুল দিয়ে স্মরণ করতেই প্রতিবছর একুশে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদার সাথে আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।তাই আজকে সারাদেশে যথাযথ মর্যাদার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
আমি সকালে শহীদ মিনারে গিয়েছিলাম ফুল দিয়ে শহীদদের স্মরণ করতে।সেখানে গিয়ে আমি কিছু অংশ ভিডিও করেছিলাম, ভিডিওর অংশটি প্রথমেই আপনারা দেখতে পাবেন।এরপর আমি ভিডিওতে একুশে ফেব্রুয়ারি ও শহীদদের নিয়ে কিছু কথা বললাম, আজকের এই দিনে আমি তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি।আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে প্রথমে আমাদের টাঙ্গাইল শহরের শহীদ মিনারের কিছু অংশ দেখতে পাবেন, এরপর আমি কিছু কথা বললাম।আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং আমার সাথে আপনারাও শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করবেন।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোন ব্লগ নিয়ে।
Thank you
@mdaminulislam
▶️ 3Speak