Some time in the vegetable garden on a foggy morning

Words
218
Reading
1 min
Listen
Play
6y


হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল।আশাকরি সবার একটি দুর্দান্ত দিন কাটতেছে।আজ বৃহস্পতিবার, তো আজ নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এলাম।

সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের একটি সবজি বাগানে গিয়েছিলাম।কারণ আমি মাঝে মাঝে কুয়াশাচ্ছন্ন সকালে প্রকৃতি কিংবা সবজি বাগানে গিয়ে সময় কাটাই ও হাঁটাহাঁটি করি।সকালে বাগানের পরিবেশ অনেক সুন্দর ও মনোরম থাকে, চারদিকে শিশির ভেজা পাতা থাকে।সবমিলিয়ে সকালে বাগানের পরিবেশটা খুবই ভালো লাগে, এক টাটকা পরিবেশ বিরাজমান থাকে।তো আজ আমি একটি সবজি বাগানের সুন্দর কিছু সময় কাটালাম, আমাদের বাড়ির পাশে একটি সবজি বাগান রয়েছে সেখানে কিছু সবজি গাছ রয়েছে।সেখানে মাত্র কিছু সবজি গাছ রোপন করা হয়েছে।আবার কিছু গাছে সবজি ধরেছে।সকালে বাগানে হেটে হেটে সেই ছোট ছোট সবজি গাছ ও সবজিগুলো দেখলাম।সেখানে শিশির ভেজা পাতা দেখে মুগ্ধ হয়েছিলাম।বাগানের সবজি গাছগুলো ছোট ছোট হলেও সেখানে আমি কিছু টাটকা সবজি দেখতে পেয়েছি, সেগুলো দেখে ভাল লাগল।এরপর আমার মন চাইলো সেখানে একটি ভিডিও তৈরি করে এই দৃশ্যগুলো আপনাদের দেখাব।এরপর একটি ভিডিও তৈরি করলাম আমি হেঁটে হেঁটে সেখানে ভিডিও তৈরি করেছি, আমি সবজিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি।বাগানে মাত্র রোপন করা ছোট ছোট সবজি গাছ গুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি।কুয়াশাচ্ছন্ন সকালে বাগানে হাঁটার মুহূর্ত ও বাগানের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশাকরি ভিডিওটি আপনারা সবাই দেখবেন, আপনাদের ভালো লাগবে।

Add My Facebook

Follow My Twitter

Subscribe My YouTube Channel

Thank you

mdaminulislam@mdaminulislam


▶️ 3Speak

Some time in the vegetable garden on a foggy morning | Ecency