In the afternoon to see the new paddy planted

Words
239
Reading
2 min
Listen
Play
6y


বন্ধুরা কিছুদিন ধরে আমাদের গ্রামের কৃষি জমিগুলোতে নতুন ধান রোপন শুরু হয়েছে, এখনও রোপণ হচ্ছে।সেই ধান রোপন দেখতে আমি বিকেলে ধানের জমির মাঝে গিয়েছিলাম।আমাদের গ্রামের বিশাল অংশ জুড়ে ধানের জমি রয়েছে, তবে এক প্রান্ত থেকে কিছু কিছু জায়গায় ধান রোপন শুরু হয়েছে সেই দৃশ্যগুলো দেখতে গিয়েছিলাম বিকালে।কিছু কিছু জায়গায় ধান রোপন সম্পন্ন হয়েছে সেগুলো দেখলাম।

কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের গ্রামের খোলা জমিগুলো দেখিয়েছিলাম।ভিডিওতে আপনারা দেখেছিলেন জমিগুলো হাল চাষ করে নতুন ফসল রোপনের প্রস্তুতি নেয়া হচ্ছে।সেই জমিগুলোতে নতুনভাবে ধান রোপন শুরু হয়েছে।কিছু কিছু জায়গায় রোপন শুরু হয়েছে, কিছু কিছু জায়গায় রোপন সম্পন্ন হয়েছে, আবার কিছু অংশ এখনো রোপণ করা শুরু হয়নি।তবে অংশে রোপন করা শুরু হয়েছে সেই অংশের কাছে বিকেলে ঘুরতে গিয়েছিলাম।দূরে কিছু কিছু কৃষককে দেখলাম তখনও ধান রোপন করতেছে।কারণ প্রতি বছর জানুয়ারি মাসের শেষের দিকে আমাদের দেশের কৃষিজমি গুলোতে নতুন ধান রোপণ শুরু হয়।

তবে বিকেলে সেখানে গিয়ে খুব ভালো লাগলো।একদম মুক্ত পরিবেশ, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য প্রাণভরে নিঃশ্বাস নেয়ার মত একটি জায়গা।পাখির ডাক শুনলাম, সূর্যাস্তের সুন্দর দৃশ্য দেখলাম সবমিলিয়ে দারুন কিছু অনুভূতি।সেখানে কাদাযুক্ত মাটির ছোট রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ হেঁটেছি।তবে আমার খুব ভালো লেগেছে জমিতে নতুন ধান গাছ দেখলাম, ধান রোপন করার দৃশ্য দেখলাম।তো ধানের জমিতে গিয়ে নতুন ধান রোপন দেখার মুহূর্তটি আপনাদের মাঝে শেয়ার করার ইচ্ছে হলো।তাই সেখানে হাঁটার সময় আমি একটি ভিডিও তৈরি করেছি।ভিডিওটি আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।আশাকরি ভিডিওটি সবাই উপভোগ করবেন।

Add My Facebook

Follow My Twitter

Subscribe My YouTube Channel

Thank you

mdaminulislam@mdaminulislam

Aminul_Writing_banner-_type.png


▶️ 3Speak

In the afternoon to see the new paddy planted | Ecency