হজরত ওমর রা: এর নিজ স্ত্রীর দ্বারা মেসক ওজন না করানো

Words
127
Reading
1 min
Listen
Play
9y

image
একবার হজরত ওমর রা: এর খেদমতে বাহরাইন হইতে মেশক আসিলে তিনি বলিলেন, কেউ যদি ইহা ওজন করিয়া মুসলমানদের মধ্যে বন্টন করিয়া দিত।তাহার স্ত্রী আতেকা রা: বলিলেন আমি অজন করিয়া দিব। তিনি শুনিয়া চুপ করিয়া রহিলেন।কিছুক্ষণ পর আবার বলিলেন কেউ যদি ওজন করিয়া দিত তবে আমি বন্টন করিয়া দিতাম। তাহার স্ত্রী আবার বলিলেন আমি ওজন করিয়া দিব। তিনি নিরব রহিলেন। তিতীয় বারে বলিলেন আমি ইহা পছন্দ করিনা যে তুমি নিজ হাতে পাল্লায় রাখিবে।আবার সেই হাত নিজের শরীরে বুলাইয়া লইবে, যদ্দরুন এই পরিমান আমার অংংশে বেশী হইবে।
ফায়দা: ইহা ছিল তাহার চরম পরহেজগারী এবং নিজকে অপবাদ হইতে মুক্ত রাখার জন্য তিনি এরূপ করিয়াছিলেন। নচেত যে কেউ মাপিবে তাহার হাতে কিছুনা কিছু লাগিবেই। এই জন্য উহা যায়েজ হয়ার ব্যাপারে কোন সন্দেহ ছিল না। তথাপি নিজ স্ত্রীর ব্যাপারে পছন্দ করেন নাই।

হজরত ওমর রা: এর নিজ স্ত্রীর দ্বারা মেসক ওজন না করানো | Ecency