Wish me.... It's my birthday!!!

Words
402
Reading
2 min
Listen
Play
4y

Happy birthday to me!! I turned into 22 years !! Honestly when it comes to birthday I am still like a kid . I want cake , balloons , wishes , gifts! Nothing too much expensive but little things makes me happy.

IMG20220618155616.jpg
অনেকেই বলে বড় হচ্ছিস , জন্মদিন নিয়ে এতো বেশী লাফালাফি ভালো না । আমি মনে মনে ভেবেই রেখেছি যে আমি অত বড় কখনই হবোনা যতটা বড় হলে জন্মদিনের আনন্দ নাই হয়ে যাবে ।

এই প্রথম জন্মদিন আমি বাসা থেকে দূরে থাকলাম । রাত বারোটা বাজলে আব্বু মধু খাইয়ে দোয়া পড়ে মাথায় ফুঁ দিয়ে দিতো , আম্মু নানা রকম রান্না করতো ...এইবার তা হবেনা বলে একটু মন খারাপ ছিলো ।

IMG20220618001804.jpg
মেস জীবন , রাতে রুমে একা ছিলাম । আগে ভাগে একটা কেক এনে রেখেছিলাম ।যাতে লেখা ছিলো ,"Self-love is the best love.Happy birthday yourself.Try to be happy alone"
কেকটা কেটে একা একাই অর্ধেক খেয়ে ফেলেছিলাম !

InShot_20220618_231453539.jpg
সাড়ে বারোটা বাজে দেখা করতে গেলাম অনেক কাছের দুই বন্ধু কম ভাই আর বোনের সাথে । ক্যাম্পাসে বসে আড্ডা দিলাম । এর মধ্যে আরেক বান্ধবী একটা কেক আর আমার এডিকশন কোকা কোলা দিয়ে গেলো । কেকটা চারুকলায় গিয়ে কাটলাম ।

InShot_20220618_231321039.jpg
দুপুরে খেলাম চারুকলার পাশে বাবু ভাইর দোকানে ।মরিচ ভর্তার জন্যই আমি এখানে বারে বারে আসি ।খাওয়া শেষ করে কিছুক্ষন আড্ডা দিচ্ছিলাম আর ওদের মাথায় কী যেনো ঘুরছিলো ।বুঝতে পারছিলাম ।ওরা আমাকে আবার মেসে পাঠালো , বললো শাড়ি পরে যেতে ।

InShot_20220618_231256899.jpg
গেলাম শাড়ি পরে। একে তো গরম তার উপর দিয়ে ওরা আসলো দেরি করে। রাগ লাগছিলো খুব । বেশ খানিকক্ষণ পর ওরা আসলো। এর পর ওরা আমাকে শাড়ি পড়িয়ে ক্যাম্পাস ঘুরালো।

InShot_20220618_231222022.jpg

InShot_20220618_231601096.jpg
পরে নিয়ে গেলো ইবলিশের পুকুর পাড়ে ।গিয়ে দেখি আমার কাছে কিছু বন্ধু আর জুনিয়ররা কেক , ব্যালুন আর মোমবাতি দিয়ে আমার নাম লিখে দাড়িয়ে আছে ।আমি আশাও করিনি !

InShot_20220618_231803817.jpg
কেক কাটলাম ।এর পর পেলাম উপহার । দুইটা শাড়ি পেলাম। শাড়ি পাগল আমার আর কি লাগে?! পেলাম চকলেট , পায়েল আর ব্রেসলেট ।

পরিবার থেকে দূরে ছিলাম না আমি , আমি আমার পরিবারের সাথেই ছিলাম । এর থেকে ভালো , হাসি খুশি জন্মদিন আমার জীবনে এর আগে আসলেই আসেনি ।

I am blessed having a circle like this in varsity. They feels like home .

আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷

আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷

আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷

Wish me.... It's my birthday!!! | Ecency