I'm always thirsty for travel! Walking around is my addiction! The only way to heal my depressed mind is to travel! Since my home is in the southern part of Bangladesh, there is a different fascination for the river in my mind , so traveling by water is a little more my favorite !!
আমি বরাবরই ভ্রমণপিপাসু ! ঘুরে বেড়ানো আমার নেশা !
আমার বিষাদগ্রস্ত মন ভালো করার একটাই উপায় আর তা হলো ভ্রমণ ! আমার বাড়ি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হওয়ার কারণে নদীর উপর আলাদা মায়া আছে , তাই নৌপথে ভ্রমণ আমার একটু বেশিই প্রিয় !!
I went out for peace of mind to go to Chandpur at 5:45 in the morning! I will go to the launch, I have been on the launch a few hundred times since I was little, but my interest in getting on the launch never ends! I have to go to Sadarghat and get on the launch, so I got on the bus from Mirpur ten to go to Sadarghat! A cheerful feeling was working in my mind!
মনের শান্তির জন্য বেরিয়ে পরলাম ভোর পাঁচটা পঁয়তাল্লিশে চাঁদপুর যাবার জন্য ! লঞ্চে করে যাবো , ছোট থেকে কয়েকশোবার লঞ্চে উঠেছি তবুও লঞ্চে ওঠার আগ্রহ আমার শেষই হয়না ! সদরঘাট গিয়ে লঞ্চে উঠতে হবে , তাই মিরপুর দশ নম্বর থেকে বাসে উঠলাম সদরঘাট যাবার জন্য ! একটা উৎফুল্ল ভাব কাজ করছিলো মনের মাঝে !
Arrived at Sadarghat, got on the adventure launch, usually this launch does not leave in the morning as it was a picnic, booking was given so it will leave in the morning .. I got on the launch around 7, there is still time to leave !
সদরঘাট পৌছালাম , এডভেঞ্চার লঞ্চে উঠে পরলাম , সচরাচর সকালে এই লঞ্চ ছাড়েনা যেহেতু পিকনিক ছিল , বুকিং দেওয়া ছিল তাই সকালেই ছাড়বে ..লঞ্চে উঠলাম সাতটার দিকে , লঞ্চ ছাড়তে এখনও সময় বাকি , সদরঘাটে লোকারণ্য তৈরী হচ্ছে , ব্যস্ততা বাড়ছে , ধীরে ধীরে ফাঁকা টার্মিনাল লোকারণ্যে পরিণত হবে !
After leaving lunch I drank tea to refresh my body, of course I will drink more tea all day, it's just the beginning! The intensity of the sunlight began to increase, the launch began to go to the middle of the river to Chandpur!
লঞ্চ ছাড়ার পর চা পান করলাম শরীরটাকে সতেজ করতে , পুরোদিন অবশ্য আরও চা পান করবো , এটা কেবল শুরু ! সূর্যের আলোর তীক্ষ্ণতা বাড়তে লাগলো , লঞ্চ মাঝ নদী দিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যেতে লাগলো !
I was hungry, the packet of breakfast came too, I had breakfast quickly! I had to go around to the launch !!
ক্ষুদা লেগে গেছিলো , সকালের নাস্তাও চলে এলো , জলদি করে নাস্তা করে নিলাম ! লঞ্চটা ঘুরে বেড়াতে হবেতো !!
Although the cabin was allocated, it seemed to me a waste of time to sit in the cabin, sitting in a chair in front of the cabin for quite some time and looking at the river in fascination!
যদিও কেবিন বরাদ্দ ছিল কিন্তু আমার কাছে কেবিনে বসে সময় পার করাটা এই মূল্যবান সময়ের অপচয় লাগছিলো , কেবিনের সামনে চেয়ারে বসে বেশ খানিকটা সময় মুগ্ধ হয়ে নদীর দিকে তাকিয়ে ছিলাম !
The story is, the chat is, the picture is taken! I could not understand how time was passing in all aspects !!
গল্প হলো , আড্ডা হলো , ছবি তোলা হলো ! সব দিক মিলিয়ে সময় কিভাবে কেটে যাচ্ছিলো তা টেরই পাচ্ছিলামনা !
Arrived at Chandpur, the launch anchored at Chandpur terminal, we got off the launch, "Mohanpur Tourism Limited" was our spot! It's been a long time, I was very hungry! So I washed my hands and ate without any delay!
চাঁদপুর পৌঁছে গেলাম , চাঁদপুর টার্মিনালে লঞ্চ নোঙ্গর করলো , আমরা লঞ্চ থেকে নামলাম , " মোহনপুর পর্যটন লিমিটেড " ছিল আমাদের দুপুরের খাবার খাওয়ার জায়গা ! অনেক বেলা হয়ে গেছিলো , প্রচন্ড ক্ষুদা লেগেছিলো ! তাই দেরি না করেই হাত ধুয়ে খেয়ে নিলাম !
Many also call "Mohanpur Tourism Limited" the Cox's Bazar of the poor people because of the crossing of the Meghna! It was very hot & seeing the river and the waves playing in front of me, I quickly went to get my feet wet! The sand was coming along with the waves of the river, but it felt so good in the cold water of the river!
মেঘনার পার হবার কারণে "মোহনপুর পর্যটন লিমিটেড " কে গরিবের কক্স'স বাজারও বলে অনেকে ! প্রচন্ড গরম আর সামনে ঢেউ খেলানো নদী দেখে জলদি করে পা ভিজাতে চলে গেলাম ! নদীর ঢেউর সাথে সাথে বালিও আসছিলো তবুও নদীর ঠান্ডা পানির পরশে অনেক ভালো লাগছিলো !
It's getting late, it's time to come back! I got on the launch, the launch left from the chadpur platform .. the sun was about to set, the sound of the river flowing, the gentle breeze! With a cup of tea! Peace! I put earphones in my ears while drinking tea! Listening to the song, I saw the sunset, I saw how beautiful the end is!
বিকেল হয়ে যাচ্ছে , ফিরে আসার পালা এবার ! লঞ্চে উঠলাম , লঞ্চ ছাড়লো ...সূর্য অস্ত যাবে যাবে ভাব , নদীর স্রোতের আওয়াজ , মৃদু ঠান্ডা বাতাস ! সাথে এক কাপ চা ! শান্তি ! চা পান করতে করতে কানে ইয়ারফোন গুঁজে দিলাম ! গান শুনতে শুনতে সূর্যাস্ত দেখলাম , শেষটা কত সুন্দর হয় তা দেখলাম !
It's night, the launch has come to Sadarghat, I came down from the roof of the launch! The launch anchored at Sadarghat terminal, slowly everyone got down! Now it's time to return home!
রাত হয়ে গেছে , লঞ্চও সদরঘাটের কাছে চলে এসেছে , লঞ্চের ছাদ থেকে নিচে নেমে এলাম ! লঞ্চ সদরঘাট টার্মিনালে নোঙ্গর করলো , ধীরে ধীরে সবাই নেমে পরলাম ! এবার বাড়ি ফেরার পালা !
I went out in the morning with a spontaneous mind and returned home at night with a tired body and finished the journey like that day ...
সকালের স্বতঃস্ফূর্ত মন নিয়ে বেরিয়েছিলাম আর রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে সেদিনের মতন ভ্রমণ শেষ করেছিলাম ...
Thanks everyone for reading my article. I hope you like it . Stay safe . Goodbye.