Mother, a place of peace!
Mother's lap, the place where all fatigue goes wrong in an instant !!
মা , সব থেকে শান্তির এক জায়গা !
মায়ের কোল , নিমিষেই সকল ক্লান্তি ভুলে যাওয়ার স্থান !!
The mother who thinks of us without thinking of herself, the mother who clings to us even before we are born, the mother who feels us even before we are born, from a cell! The mother who is the source of infinite love !!
যে নিজের কথা না ভেবে আমাদের নিয়ে ভাবে সেই মা , যে নিজের ভেতরে আঁকড়ে রাখে আমাদের জন্মেরও আগ থেকে , একটি কোষ থেকে তিলে তিলে তার ভিতরে আমরা গড়ে উঠি , জন্ম নেবার আগ থেকেই যে আমাদের অনুভব করে সেই মা ! অসীম ভালোবাসার আধার যেই মানুষ সেই মা !!
For ten long months and ten days she grips us inside her belly, we grow from one cell to another, we get human shape, her body shape changes to accommodate us, it vomits all the time, body gets bad, hair goes away, sleep does not happen .. .But she doesn't think about it !! With the fetus growing inside her, with her unborn child !!
দীর্ঘ দশ মাস দশ দিন তার পেটের ভিতর আমাদের আঁকড়ে রাখে , একটা কোষ থেকে তিলে তিলে আমরা বড় হই , মানব আকৃতি পাই , আমাদেরকে ধারণ করতে গিয়ে তার শরীর আকৃতি বদলিয়ে যায় , অহরহ বমি , শরীর খারাপ হয় , চুল পরে যায় , ঘুম হয়না ...কিন্তু সে এগুলো নিয়ে ভাবেই না !! ভাবে তার ভিতরে বেড়ে ওঠা ভ্রূণকে নিয়ে , তার অনাগত সন্তানকে নিয়ে !!
In order to overcome the fear of death and show us the light of the world, the love that is there before birth is increased after birth, now it is her turn to hold it in her chest and make us big !! She has already taken the responsibility to protect from all the bad aspects of the world!
মৃত্যু ভয়কে কাটিয়ে উঠে আমাদেরকে পৃথিবীর আলো দেখানোর জন্য , জন্ম নেবার আগ থেকেই যে ভালোবাসা তা জন্ম নেবার পর আরও বেড়ে যায় , এবার বুকে আঁকড়ে রেখে বড় করবার পালা তার !! দুনিয়ার সকল খারাপ দিক থেকে রক্ষার দায়িত্ব যেন সে আগে থেকেই নিয়ে রেখেছে !
Yes, she is a mother who cares about us without caring about herself! Thinking that we will be better without any interest! Who stays by our side like a friend, rules again when we need to rule! If you make a mistake, she scold, but she also tells you the way to correct the mistakes !!
হ্যাঁ , সে মা , যে নিজের পরোয়া না করেই আমাদের নিয়ে ভাবে ! কোনও স্বার্থ ছাড়াই আমাদের ভালো হবে তা নিয়ে চিন্তা করে ! যে আমাদের বন্ধুর মতন আমাদের পাশে থাকে , আবার যখন শাসন করা দরকার তখন শাসন করে ! ভুল করলে বকা দেয় ঠিকই কিন্তু ভুল গুলোকে সঠিক করবার উপায়ও বলে দেয় !!
If she has a mother, she has everything.... there are thousands of failures, even if there are thousands of bad ones, she can go and be told, she can be lightened, she can sleep peacefully with her head on her mother lap!
মা আছে যার তার কাছে সব আছে ..কারণ হাজার ব্যার্থতা , হাজার খারাপ লাগা থাকলেও তাকে গিয়ে বলা যায় , হালকা হওয়া যায় , তার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমানো যায় !
If you have mother, it is trivial not to get a thousand in the world, and if you do not have mother, it is trivial to get everything in the world! So I want to say that whoever has a mother, has a
world !!
মা থাকলে দুনিয়ার হাজারটা না পাওয়া তুচ্ছ হয় আর মা না থাকলে দুনিয়ার সব কিছু পেয়ে গেলেও তা সবই তুচ্ছ ! তাই বলতে ইচ্ছা হয় মা আছে যার , দুনিয়া আছে তার !!
No one has the power to pay for the mother's suffering! It is our duty to give our mother enough respect, because she is the one who pushed herself to the brink of death and brought us to earth!
মায়ের কষ্টের মূল্য শোধ করবার ক্ষমতা কারও নেই ! মাকে তার পর্যাপ্ত সন্মান দেওয়া আমাদের কর্তব্য , কারণ এই মানুষটাই নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমাদের কে পৃথিবীতে নিয়ে আসে !
Thanks everyone for reading my article. I hope you like it . Stay safe . Goodbye.