মানুষ একটুখানি ভালো থাকার জন্য কত কিছু করে ।একটু খানি শান্তির জন্য রাত দিন পরিশ্রম করে ।একটু খানি শান্তি পেতে তাকে কত বেগ পেতে হয় , তাইনা ?
আচ্ছা এই পৃথিবীতে আজকাল শান্তির কি বড়ই অভাব?নাকি কেবল আমার জীবনেই শান্তি নেই ?! উত্তর জানা নেই আমার।
বাড়ি থেকে দূরে মেসে থাকি ।মেস জীবনে নাকি শান্তির অভাব একটু তীব্রই থাকে ! আমার রুম থেকে পদ্মা দেখা যায়।সবুজ গাছগাছারি পার হয়ে পদ্মা ।সকাল সকাল মন ভালো করে দেবার মতন একটা প্রাকৃতিক সৌন্দর্য্য আছে এইখানে ।কিন্তু কিছু একটা নেই নেই লাগে ।
নিজেকে প্রশ্ন করলাম কি নেই আমার ? উত্তর আসলো "শান্তি" !
নিজের মনকে নিজেই বুঝ দিলাম
"দেখো,শান্তি তো এমনি এমনি পাওয়া যায় না।স্রষ্টার কাছে শান্তি চাইতে হয়,আর নিজেকেও মাঝেমধ্যে শান্তি খুঁজে নিতে হয়!"
শান্তি লাগবে তাই স্রষ্টার কাছে তো চাইতেই হবে,চাইছিও রোজ।কিন্তু ওই যে বললে নিজেকেও খুঁজে নিতে হয় মাঝেমাঝে,আমিতো খুঁজেই পাচ্ছি না!আমার দরকার খুব নিরিবিলি একটা জায়গা,খুব নিরিবিলি।এতোটা নিরিবিলি যে বাতাসের শব্দটা ক্ষীণ হলেই যাতে আমার হৃদস্পন্দন শোনা যায়!একটা নদীর পাড়,পাশে মাঝারি সাইজের ঘাস থাকবে।কিছু ঘাসফুল থাকলেও ক্ষতি নেই।আমি সেই ঘাসগুলোতে কিছুটা সময় বসতে চাই,এই ধরো কয়েকটা ঘন্টা।আমি চেয়ে থাকবো শূন্যতার পানে,না,,,কোন অপেক্ষা থাকবে না,কোন আকাঙ্ক্ষা থাকবে না।শুধু একাকী বসে থাকতে চাই।
ইট পাথরের এই দেওয়াল আমার আর ভালো লাগছেনা । আমার পা একটু মাটির ছোঁয়া চায় ।এই যে অনলাইন এর যুগে চাইলেই মেসেজ পাঠানো যায় তাও আমি হাতে লেখা এক দুখানা পত্র চাই ।যেই পত্রতে থাকবে আমাকে জানতে চাওয়ার খোজ। যেই পত্রতে থাকবে আমার প্রিয়জনদের খোঁজ ।
এই যে মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় যাই বিভিন্ন তথ্য আনতে , বিভিন্ন রিপোর্ট করতে , অনেক এর কথা জানতে কোথায় কখনও তো কেউ আমার খবর জানতে চায়নি । এই যে রোজ এক অশান্তি নিয়ে ঘুমোতে যাই , এপিঠ ওপিঠ করে রাতের পর রাত পার করে দি , কোথায় কেউ তো বুঝতে পারেনি ! আসলে আত্মকেন্দ্রিকতা বেশী এখানে ।আমি চাই সকলের মাঝে থেকে সকলকে নিয়ে বাঁচতে ।তাই আমি শান্তি পাইনা এই ইট পাথরের বেড়াকলে যান্ত্রিক এই জীবনে!
শান্তি খুঁজে পাইনা , খুজতে কোথাও যাওয়া উচিত ....আসলে শান্তি পাবো কিনা জানিনা , আমার একটু গ্রামে যাওয়া উচিত।
আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷