আর্তনাদ ; তোমার পানে !

Words
376
Reading
2 min
Listen
Play
4y

রোদেলা দুপুর শেষে, ক্লান্ত বিকেলে, আমি চায়ের কাপে চুমুক দিয়ে এক দীর্ঘশ্বাসের ব্যবধানে বেঁচে থাকতে চাই, দেখা দাও, হে গোধুলী বেলা, না-হলে তুমিই দেখা দাও!

প্রায়শই কিছু সময়ের জন্য নিরুদ্দেশ হওয়ার ইচ্ছা জাগে কিন্তু পারিনা, কেন পারিনা তার কোনো‌ সঠিক কারণ আমার জানা নেই। মাঝে মাঝে বহু দূর দেশে হারিয়ে যেতে ইচ্ছে করে। এমন এক জায়গা যেখানে কোনো মানুষ থাকবেনা, যেখানে কোনো প্রিয়জন থাকবেনা, যেখানে কোনো প্রয়োজন থাকবেনা। থাকব শুধু আমি একা।

আসলেই কি একা থাকতে চাই আমি ?! নাকি তোমাকে চাই ?! তোমার দ্বারস্থ হতে চাই ?!বালুর তীরে বসে দেখি ঢেউ, কত মানুষ ঢেউয়ের সাথে হারায়, কত কথা ফিরে আসে,তুমিও তো আসতে পার, সমুদ্রের ঢেউয়ে তুমি হারাইলা, আর আসলানা!

InShot_20230402_235635285.jpg
অদম্য ভালোবাসা , নিজেকে হারানো...অতঃপর সব শেষে আমি একা, এক সমুদ্র ভালোবাসা নিয়ে জানলাম, তোমার পছন্দ নীলাকাশ, আর আমার তুমি, ক্লান্ত কবি, বিষন্ন বিকেল, তৃষ্ণার্ত চোখ, এলোমেলো চুল নিয়েই নাহয় তুমি হাজির হও, নজীর হোক তোমার মায়াবী চোখ, সাদাকালো জীবনে শ্যাওলাজমা হৃদয়ে, তুমি হাজির হও।হতে দোষ কি ?!

একা একা ভাবি ,তুমি যেদিন আসবে সেদিন ঐ ঘন কালো আকাশের পানে চেয়ে চেয়ে আমিও অন্ধকারে হারিয়ে যাওয়ার প্রহর গুনবো । আশেপাশে প্রতিনিয়ত বিদ্যুৎ চমকায় নিয়ম করে, এই আলো‌ ঝলমলে শহর আমার ভালো লাগেনা। ইদানিং অন্ধকারকে আমার ভীষণ প্রিয় মনে হচ্ছে।

ফুলে, ভুলে, আলোতে-আঁধারে তুমি হাজির হও,
না-হলে এই চোখ দুটো, তোমার আঙিনার চড়ুইকে উৎসর্গ করবো, তা জানোনা বুঝি ?! জানবে কেমন করে ?! সে যে গেলে আর তো এলেনা। জানোই তো স্বাধীন হইলেও মানুষের একটু পরাধীনতার স্বাদ দরকার, যেন খাঁচা ভেঙে উড়তে পারে রোজ, থাকতাম না হয় তার খাঁচায়, চোখ দিয়া দেখতাম, রূপ ঝরে ঝরে বৃষ্টি হয় তার শহরে রোজ, আমি এক উঁচু দালানের ছাদে তার আশ্রয় খুঁজতাম, না পেয়ে ভিজে ভিজে ঘরে ফিরতাম একা, দেখা হয়তো না আর।

সময় কেবলই ফুরিয়ে যাচ্ছে। নতুন সূর্য ওঠার জন্য আর অপেক্ষা করছিনা।হয়তো খুব তাড়াতাড়ি সকল বিষন্নতাকে সঙ্গে নিয়ে বহুদূর যাবার ডাক চলে আসবে। সময় শুধুই অপেক্ষার।ডাক আসার আগে তুমি কি আসবে ?! একটিবার আসবে কি ?! দেখতে ! আর্তনাদ শুনতে !!

তুমি আসলে বেশ হতো, নীল আকাশ ধরে ঘুরতাম, নীড়ে ফিরতামনা আমি আর, অবশ্য তোমারে না দেখলে নীড়ে ফেরার সাধও জাগতো না, শান্তির নীড়, শান্তির নীড়ে তারে কল্পনাও করতামনা।

আমার সময় আর্তনাদেই কেটে যাবে তুমি আর আসবে না , নীল আকাশ ভ্রমণও আর হবেনা ! এইটুকু বুঝেছি আর আজকের মতন বিদায় নিচ্ছি , আশা করছি সবাই ভালো থাকবেন ।

আর্তনাদ ; তোমার পানে ! | Ecency