বড় হয়ে যাওয়া অতঃপর আনন্দের সমাপ্তি !!

Words
386
Reading
2 min
Listen
Play
5y

বাড়ি আর আবেগ আমার কাছে এক !
নাড়ির টানে বাড়ি যাওয়া আর আবেগের মাঝে স্নিগ্ধতা পাওয়া আমার কাছে এক !

InShot_20210508_224137758.jpg

ছোটবেলায় বাড়ি যাওয়ার আগ্রহ দ্বিগুন হয়ে যেতো যখন ঈদ আসতো ৷ রমজান শুরু হলেই হিসাব করতাম বাড়ি যেতে আর কয়দিন বাকি ৷ ঘুম হতো না বাড়ি যাবো এই আনন্দে ৷ ঈদের থেকেও বেশি আনন্দ লাগতো বাড়ি যাবো এই ভেবে !

সাত আটটা রোযা পার হলেই আম্মুকে ব্যাগ গুছানোর জন্য ত্বারা দিতাম ! তারপর বাড়ি যাবার আগের দিন পর্যন্ত প্রতিদিন ব্যাগ গুছাতাম ! সেই কী আনন্দ ছিল !

আসলে শহরের যান্ত্রিকতায় ক্লান্ত হয়ে
যেতাম ! শহরে তো পুরোদিন বাসায় থাকা লাগে আর তাই গ্রামের স্বাধীনতা ভোগ করতেই উৎসাহ দ্বিগুন থাকতো !

এখন বড় হয়ে গেছি , কারণ এখন ঈদের আনন্দ তো পাইনা সঙ্গে বাড়ি যাবার আগ্রহও কমে গেছে ! একটা জিনিস এক আছে আর তা হলো বাড়ি যাওয়া না হলে এখনও খারাপ
লাগে , কিন্তু বাড়ি যাওয়া হলেও ওই ছোটবেলার আনন্দ আর পাইনা !

ব্যাগ গুছানো , লঞ্চে করে বাড়ি যাওয়া , ঈদে সবার সাথে একসাথে আনন্দ ....এখন আর নেই বললেই চলে ৷ মাঝে মাঝে ভাবি বড় কেনও হলাম !

চাঁদ রাতের আনন্দও এখন আর পাইনা , ছোটবেলায় বাড়ি গেলে সবাই মিলে একসাথে চাঁদ দেখতে যেতাম ! সব সময় যদিও চাঁদ দেখা যেতো না , তবুও সবাই মিলে দেখতে একটা আনন্দ পেতাম !

চাঁদ দেখা গেছে জানার পর সবাই মিলে হাতে মেহেদী লাগাতাম ৷ কার মেহেদী কতক্ষন রাখা হবে তা নিয়ে প্রতিযোগিতা হতো ! কার মেহেদী বেশি গারো রং দেবে তা নিয়ে ভাবনা থাকতো ! এখন চাঁদ দেখতে যাইনা , ফোনেই জেনে যাই , মেহেদী দেওয়ার আনন্দও আর আগের মতন পাইনা !

মনে হয় ঈদ আনন্দ কমে যাওয়াই যদি বড় হবার নমুনা হয় , এমন বড় তো আমি হতে চাইনি ! মাঝে মাঝে মনে হয় বড় হয়ে যাওয়ার সাথে সাথে বাড়ি যাবার আনন্দ কমে যাবার কারণটা কী ?! তখনই মনে পরে যায় এখন আমি বাস্তবতা শিখে গেছি ! বাড়ি যাবার আনন্দের সাথে যে একটা খরচ আছে তাও মনে গেঁথে গেছে ! তাই এখন ইচ্ছা থাকলেও আগ্রহটা আর দেখাই না !

তবুও ঈদ আসলে বাড়ি যেতে চাই , আপনজনদের কাছে একটুখানি পরশ পেতে চাই ! আসলেই বড় হয়ে যাওয়াটা বোধহয় আনন্দের সমাপ্তির বয়ে আনা ! দায়িত্বের হাতছানিতে আনন্দের মাঝেও বিষাদ ঘটায় ! এমন বড় তো হতে চাইনি আমি !!

ধন্যবাদ সবাইকে আমার লেখা প্রবন্ধটি পড়ার জন্য ৷ আজকের মতন বিদায় নিচ্ছি ৷সবাই ভালো থাকবেন এই কামনা করছি ৷

বড় হয়ে যাওয়া অতঃপর আনন্দের সমাপ্তি !! | Ecency