জীবনের সাথে জড়িত যেসকল জিনিস স্বপ্ন অর্জনে ব্যর্থতার যোগান দেয় সেই সকল জিনিসকে পিছনে ছেড়ে আসাটা নিজের জন্যই জরুরী ।
প্রায়শই কিছু সময়ের জন্য নিরুদ্দেশ হওয়ার ইচ্ছা জাগে কিন্তু পারিনা, কেন পারিনা তার কোনো সঠিক কারণ আমার জানা নেই।হয়তো আমার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই এটাই কারণ !
কিছু সন্ধিক্ষণে বহু দূর দেশে হারিয়ে যেতে ইচ্ছে করছে, যেখানে কোনো মানুষ থাকবেনা, যেখানে কোনো প্রিয়জন থাকবেনা, যেখানে কোনো প্রয়োজন থাকবেনা। থাকব শুধু আমি একা। আমার আমি ....
তখন ঘন কালো আকাশের পানে চেয়ে চেয়ে আমিও অন্ধকারে হারিয়ে যাওয়ার প্রহর গুনবো । যেখানে প্রতিনিয়ত বিদ্যুৎ চমকায় নিয়ম করে। এই আলো ঝলমলে শহর আমার ভালো লাগে না। কেন জানি অন্ধকার কে আমার ভীষণ প্রিয় মনে হচ্ছে।
সময় কেবলই ফুরিয়ে যাচ্ছে। নতুন সূর্য ওঠার জন্য আর অপেক্ষা করছি না।হয়তো খুব তাড়াতাড়ি সকল বিষন্নতা কে সঙ্গে নিয়ে বহুদূর যাবার ডাক চলে আসবে। সময় শুধুই অপেক্ষার।
জীবনে যা কিছু অর্জন হয় তার জন্য অনেক কিছু বিসর্জন দিতে হয় । একটা ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় ।একটা ভালো ফল পেতে অনেকগুলো রাত নির্ঘুম পার করতে হয় ।
লক্ষ্য অটল থাকলে লক্ষ্যে পৌছানোর রাস্তা অনেক সুন্দর হয়ে যায় , অনেক সহজ হয়ে যায় । জীবনে নিজের কিছু স্বপ্ন নিজের করে পেতে ছেড়ে যেতে হয় অনেক কিছু , অনেক যোগাযোগ । আমার কাছে মানব জীবন ফুটপাতের মতো; সবাই শুধু গন্তব্যে ফিরে যেতে ব্যবহার করে।আমার মতে জীবনের সংজ্ঞা মানুষ ভেদে ভিন্ন হয় ....
আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷