ঢাকা আমার কাছে খাদ্যের স্বর্গ ।এই ব্যাপারটা আগে উপল্বধি করতাম না , ঢাকার বাহিরে থেকে ইদানিং খুব করে উপলব্ধি করতে পারছি।
গতকাল ছিল আমার ছোট বোনের জন্মদিন । বাসায় খুব বড় করে কিছু হয়নি বিধায় কিছু একটা করা দরকার ছিল । বিকেলের দিকে গেলাম খানাস এ । মিরপুর ব্রাঞ্চ এ । আসলে ঢাকা আসলে একবার হলেও খানাস এ ঢু মারিই ।
খেয়েছি আমার পছন্দের কিছু জিনিস । আসলে খানাস নিয়ে রিভিউ দেওয়ার কিছু নেই , আমার ভালো লাগার জায়গা সমূহের একটি জায়গা হলো খানাস ।
ট্রাফেল উইংস। খানাস এর ট্রাফেল উইংস হলো আমার পছন্দের অন্যতম একটা খাবার ।রাজশাহীতে থাকলে প্রায়ই এই খাবারটা আমার অনেক মনে পরে ! ক্রিস্পি আর জুসির যুগে এইটার স্বাদ বর্ণনা করার জন্য একটা শব্দ আমার কাছে আছে , তা হলো "তৃপ্তি"
হট ফ্রাইস। হট ফ্রাইস এর থেকে এদের মেয়োনেজ আমার পছন্দের ।আমি হট ফ্রাইস দিয়ে মেয়োনেজ খাইনা , মেয়োনেজ দিয়ে হট ফ্রাইস খাই !
চকো কোল্ড কফি। চাঙ্গা করে দেওয়ার জন্য এর একটা সিপ ই যথেষ্ট । এদের সকল শেকের থেকে এই চকো কোল্ড কফিটা আমার বরাবরই পছন্দের । এরা কফি , চকলেট আর বরফের একটা বেলেন্স মেন্টেন করে যা একে "শান্তির আহার" হিসেবে করে তুলে ।
এদের নতুন এক রিফ্রেশিং ড্রিংক হলো লেমনেন্ড টাইপের ড্রিংক । এটা আসলেই অনেক রিফ্রেশিং । যদিও বরফের পরিমাণ অতিরিক্ত ছিলো কিন্তু স্বাদ ভালো ছিল ।
আর আমি কোথাও যাবো আর কোকা কোলা থাকবেনা , তা কি হয় !!
বরাবরের মতন খানাস কাটানো সময় এবং খাবার আমার ভালোই লেগেছে । এদের এম্বিয়েন্সটাও অনেক ভালো । বন্ধুদের সাথে আড্ডা কিংবা ফ্যামিলি আউটিং উভয়র জন্য এই জায়গাটা অনেক ভালো ।
আর ঢাকা তো আমার কাছে খাদ্যের স্বর্গ । একাডেমিক প্রেশার কাটিয়ে সময় পেলেই ঢু মেরে যাই এই শহরে ।আপন মানুষের সাথে দেখা হয় আবার খাদ্যের সাথেও ! আজকের মতন বিদায় নিচ্ছি ,এই লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , আবার আসবো নতুন কোনো লেখা নিয়ে , আশা করছি ভালো থাকবেন ।