শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন !!

Words
413
Reading
2 min
Listen
Play
5y

শিক্ষা গুরুত্বপূর্ণ কারণ এটা জাতি গঠনের পন্থা ! কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থা হলো চাকরী পাওয়ার অবলম্বন মাত্র !! হ্যাঁ , চাকরী করে পরিবার সামলাতে হবে তাই পড়া জরুরী ৷ শিক্ষা আর শিক্ষাব্যবস্থা আমাদের কাছে আর এক অর্থ বহন করেনা !!

চৌদ্দ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ , দফায় দফায় বন্ধ বাড়ানো হচ্ছে ৷ খুলে দিবে বলেও খুললো না , কারণ দেখাইলো করোনা প্রকোপ বৃদ্ধি ! কিন্তু অন্য সব কিছু খোলা , শুধু বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান !!

InShot_20210528_204245547.jpg

বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে হুমকিতে পরবে শিক্ষার্থীদের জীবন ! বন্ধ থাকা শিক্ষা ব্যবস্থার কারণে আদৌ কী ভালো আছে শিক্ষার্থীরা ?! মানসিক চাপ , একাকিত্ব , আর পারিবারিক চাপে আদৌ কী ভালো আছে ?! না নেই ! তার হিসেব কেউ রাখেনা !!

মেয়েদেরকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে , শেষ হচ্ছে তার স্বপ্ন , বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পড়ালেখা থেকে ! জীবন্ত লাশ হয়ে যাচ্ছে তার হিসেব কেউ রাখছেনা !!

বাড়ির ছেলে যার উপর সবাই ভর করে আছে অথচ তার পড়ালেখা শেষ হচ্ছেনা ! কী আর করার , স্বপ্ন বাদ দিয়ে খেত সামলাচ্ছে ! হাল চাষ দিচ্ছে ! পরিবার সামলাতে তো হবে নাকি ?!

আজ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে ! করোনার ভয় আর তাদের কাবু করছেনা ! তারা এখন ভয় পাচ্ছে আপন হারানোর , স্বপ্ন হারানোর , বেকার থাকার !!

" হল ক্যাম্পাস খুলে দে , নয়তো গলার দড়ি দে " কথাটা কতটা কষ্ট নিয়ে শিক্ষার্থীরা বলছে তার ধারণা হয়তো উপরমহল করতে পারছে না ! কারণ তারা তাদের হুশ হারিয়ে ফেলেছে !

বাজার , কাপড়ের দোকান , গণপরিবহন , লঞ্চ সব খুলে দিয়েছে ৷ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ! শিক্ষার্থীরা কী ঘরে বসে আছে ?! না নেই ! তারা ঘুরছে , বাহিরে বেরোচ্ছে ! সব খোলা , খালি বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান !!

চাকরী লাগবে আর তার জন্য সার্টিফিকেট লাগবে ! তাই শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে !! কারণ এদেশের ব্যবস্থা এমন !!

সব খুলে দিয়েছে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান কেনও বন্ধ ?! এমন প্রশ্ন সব শিক্ষার্থীর মনে ৷ করোনা কী খালি শিক্ষাপ্রতিষ্ঠানেই ?! বুদ্ধি করে ঐখানেই জায়গা করে নিয়েছে ?! এমন অনেক প্রশ্ন আসছে শিক্ষার্থীদের থেকে !!

গবেষণায় দেখা দেখা গেছে পঁচিশ শতাংশ শিক্ষার্থীর পড়াশুনা বন্ধ হয়ে গেছে ৷ এদের স্বপ্ন ভঙ্গের দায়ভার কে নিবে ?! আজ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে কারণ তাদের স্বপ্ন তারা ভেঙে যেতে দেখছে ! নিজের কাছে নিজেকে হেরে যেতে দেখছে !!

স্বাস্থবিধি মেনে যদি চলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান কেন পারবেনা ?! শিক্ষার্থীরা অবশ্যই অজ্ঞ না , তারা স্বাস্থবিধি মেনে চলতে সক্ষম ! তারপরও কেন বন্ধ থাকবে শিক্ষাব্যবস্থা ?! তাই আজ রাজপথে নেমেছে শিক্ষার্থীরা ৷

আমার লেখা প্রবন্ধটি পড়ার জন্য ধন্যবাদ ৷ আজকের মতন বিদায় নিচ্ছি ৷ আশা করছি সবাই ভালো থাকবেন ৷

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন !! | Ecency