Story..... নাম ছাড়া!!

Words
192
Reading
1 min
Listen
Play
9y

25660058_182271849175948_5866023656048608748_n.jpg

এক অপুর্ব সুন্দরী নারী এক কৃষক কে বলল আমি তোমাকে বিবাহ করিব।কৃষক তো নারীর চেহারা দেখে পাগল।কৃষক দেরি না করে নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বলল তাড়াতাড়ি আমাদের বিবাহ পড়িয়ে দাও। কাজী নারীর চেহারা দেখে সে নিজেও পাগল।কাজী বলে আরে বেটা কৃষক, তুই তো এই নারীর উপযুক্তই না, আমি বিবাহ করিব। কৃষক আর কাজীর মধ্য ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে কৃষক আর কাজী বিচার নিয়ে গেল বাদশাহের দরবারে। বাদশাহ নারীর চেহারা দেখে সে নিজেও পাগল। বাদশাহ বলেন তোরা তো দুই জনই এই নারীর অযোগ্য বিবাহ আমি করিব।তখন নারীকে বলা হল তুমি সিদ্ধান্ত দাও কাকে বিবাহ করিবে?
★★ নারী সিদ্ধান্ত দিল, যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকে বিবাহ করিব।নারী দৌড় দিল পিছে পিছে কৃষক,কাজী ও বাদশাহ দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে এক সময় ছটফট করতে করতে কৃষক মারা গেল। তারপর কিছু দূর যাওয়ার পর একই অবস্থায় কাজীও মারা গেল। বাদশাহ নারী কে বলল এখন তো আমি একা, চল বিবাহ করিব।তবুও নারী বলে না, আমাকে দৌড়ে ধরতে হবে। তখন বাদশাহ বলেন, হে নারী দাড়াও,বল, আসলে তুমি কে?? নারী বলে আমি হলাম দুনিয়া। আমার মধ্যে আছে শুধু চাকচিক্য মোহ আর লোভ লালসা। আমার পিছে যে দৌড়াবে সে শুধু এভাবেই মরবে বিনিময়ে কিছুই পাবে না ........

Story..... নাম ছাড়া!! | Ecency