বীফ চাওমিন বানানোর সহজ পদ্ধতি 😇

Words
199
Reading
1 min
Listen
Play
5y

অনেকদিন পর নিজে একটু রান্না করলাম। যদিও আমি তেমন একটা রান্না পারিনা। কিন্তু যখন রান্না করি একদম মনোযোগ সহকারে করি। খুব চাওমিন খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই ভাবলাম বাসায় বানিয়ে ফেলি। তো আজ আমি বীফ চাওমিন বানানোর সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।

IMG-20210729-WA0005.jpg

প্রয়োজনীয় উপাদান:
নুডলস ( যেকোনো নুডলস ব্যবহার করা যাবে) পেঁয়াজ কুচি
রসুন কুচি
কাঁচা মরিচ কুচি
ক্যাপ্সিকাম
গাজর
বরবটি
বীফ ভাজা
চিংড়ি মাছ
তেল
গোল মরিচ
সোয়া সস
টমেটো সস
লবন

তৈরির পদ্ধতি:
প্রথমে নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ করতে হবে। একটি ফ্রাইং প্যানে তেল ভালোভাবে গরম করে তাতে পেয়ে কুচি, রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে দিতে হবে।

IMG-20210729-WA0000.jpg

পেয়াজ আর রসুন একটু বন্দামি রঙের হয়ে এলে তাতে চিংড়ি মাছ দিয়ে দিতে হবে।

IMG-20210729-WA0002.jpg

চিংড়ি মাছের উপরের আবরণটা একটু লাল হয়ে গেলে তাতে বীফ গুলো দিয়ে দিতে হবে।

IMG-20210729-WA0004.jpg

চিংড়ি মাছ ভাজা হয়ে এলে কাটা সবজিগুলো ফ্রাইং প্যানে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।

IMG-20210729-WA0007.jpg

এরপর এতে সাদ অনুসারে সয়া সস, টমেটো সস আর লবন যোগ করতে হবে। এবং সব্জিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে।

IMG-20210729-WA0003.jpg

এরপর সিদ্ধ করা নুডলস গুলো ফ্রাইং প্যান এ দিয়ে দিতে হবে।এবং ভালোভাবে নাড়িয়ে নিতে হবে।

IMG-20210729-WA0006.jpg

কিছুক্ষন পর গোল মরিচগুঁড়া যোগ করে নামিয়ে পরিবেশন করতে হবে।

IMG-20210729-WA0008.jpg

তৈরী হয়ে গেল মজাদার চাওমিন। আশাকরি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লাগবে। ধন্যবাদ।

বীফ চাওমিন বানানোর সহজ পদ্ধতি 😇 | Ecency