Author of this content has low reputation.
RE: RE: Come for the needy ones.
You are viewing a single comment's thread from:

RE: Come for the needy ones.

Words
189
Reading
1 min
Listen
Play
5y

ডিয়ার স্যার
আপনি কেমন আছেন ? আশা করি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালো আছেন। স্যার আপনার পোস্টটি পরে আমার ভালো লেগেছে । আপনার কথাগুলো বাস্তবসম্মত কারণ বিপদে বন্ধুর পরিচয়। কখন যে কে কার উপকারে আসে কেউ সেটা আগ থেকে বলতে পারে । তাই সবার মাঝেই সর্বদা পরোপকারী মনোভাব বজায় থাকা উচিত। এতে আমরা যেমন আত্ম তৃপ্তি পাই তেমনি সৃষ্টিকর্তাও কারো না কারো মাধ্যমে সেই উপকারের প্রতিদান আমাদেরকে বহুগুণে বৃদ্ধি করে ফিরিয়ে দেন।কিন্তু আমরা সব সময় তা উপলব্ধি করতে পারিনা।
তাই কবির ভাষায় বলতে চাই,

'আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনীর পরে। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।'

এই করোণা ক্লান্তি সময়ে আপনার এই পজিটিভ দৃষ্টিভঙ্গি জনিত লেখাটির কারণে আপনার প্রতি শুভেচ্ছা রইল।
আর স্যার আমি হাইভ এ মোটামুটি নতুন।এবং এই সম্পর্কে খুব বেশি কিছু অবগত নই।আমি নতুন হিসাবে আমার এ মন্তব্যটিতে ভুলত্রুটি হতে পারে। দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিশেষ অনুরোধ,দয়া করে যদি সময় পান আমার পোস্টগুলো দেখে একটু যদি ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিন উপকৃত হব। আশা করি আপনাদের সকলের শুভদৃষ্টি ও সহযোগিতা পেলে আমার সামনে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে। আবারো আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সৃষ্টিকর্তা আপনার সহায় হোক।