আমার তোলা বিশেষ কিছু স্কাই ফটোগ্রাফি

Words
182
Reading
1 min
Listen
Play
5y

হ্যালো বন্ধুরা৷ আশা করি সবাই ভালো আছেন। এটি Beauty Of Creativity কমিউনিটিতে আমার প্রথম পোস্ট। এই পোস্টে আমার তোলা কিছু স্কাই ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো।



20200828_182504.jpg

আমাদের এলাকায় মাঝে মাঝে সন্ধ্যার ঠিক পূর্ব-মুহূর্তে আকাশ রক্তিম আভা ধারণ করে। এ-সময় আমি ছাদে উঠে প্রকৃতির এ অদ্ভুত সৌন্দর্য উপভোগ করি। এ সময় আকাশের দিকে তাকালে মনে হয় যেন সুবিশাল এ আকাশ কোনো কারনে রাগ করেছে।



20200804_182126.jpg

এ ছবির মাধ্যমে আমি আকাশের বিশালতা তুলে ধরার চেস্টা করেছিলাম। জানি না কতটুকু সফল হয়েছি, কিন্তু আমার কাছে এটি আমার তোলা অন্যতম একটি স্কাই ফটোগ্রাফি। একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে আকাশে ঘুড়ির খেলা চলছে। আর এলোমেলো মেঘগুলো যেন বিশাল বিশাল দালানকোঠা গুলোকে ঢাকার চেস্টা করছে



20200814_181052.jpg

এই ছবিটি অঝোরে বৃষ্টি নামার আগ-মুহুর্তে তোলা। ঝুম বৃষ্টি নামার আগে আকাশে যেমন মেঘমালার ঘনঘটা দেখা যায়, তারই অকৃত্রিম রূপ যেন এই ছবিটি ফুটে উঠেছে।



তো এই ছিলো আমার স্কাই ফটোগ্রাফি বিষয়ক পোস্ট। আশা করি ছবিগুলো সবার ভালো লেগেছে। বিকাল বেলা সময় পেলেই ছাদে যাওয়ার চেস্টা করি। এ সময়ে সুবিশাল আকাশের সাথে একাকী কিছু সময় কাটাতে পারলে মনটা যেন আকাশের মতোই শান্ত হয়ে যায়।

ধন্যবাদ

আমার তোলা বিশেষ কিছু স্কাই ফটোগ্রাফি | Ecency