newssss

mahfuz01(42)
Published in
#news
Words
111
Reading
1 min
9y

সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে নার্ভ এজেন্ট দিয়ে হত্যাচেষ্টা নিয়ে বেঁধে দেয়া সময়সীমার মধ্যে কোনো ব্যাখ্যা না দেয়ায় রাশিয়ার ২৩ জন কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

download (7).jpg

বুধবার পার্লামেন্টে এ ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

থেরেসা মে বলেন, ভিয়েনা কনভেনশনের আওতায় যুক্তরাজ্য ২৩ রুশ কূটনীতিককে বরখাস্ত করবে। যারা আসলে ছদ্মবেশে থাকা গোয়েন্দা কর্মকর্তা। এক সপ্তাহের মধ্যে তাদের যুক্তরাজ্য ছাড়তে হবে।

গত ৩০ বছরে এটিই লন্ডনের কূটনীতিক বহিষ্কারের সবচেয়ে বড় ঘটনা।

থেরেসা মে মনে করেন, এর মাধ্যমে আগামীতে যুক্তরাজ্যে রুশ গোয়েন্দাগিরি অনেকটাই কমে আসবে।

তিনি বলেন, রাশিয়ার মালিকানাধীন কোনো সম্পদ ব্যবহার করে যুক্তরাজ্যের নাগরিক বা এখানে বসবাসকারী কারো জীবন বা সম্পদ হুমকিতে ফেলার চেষ্টার প্রমাণ পেলে আমরা সেগুলোও জব্দ করব।

newssss | Ecency