চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে আইপিএস কারখানায় আগুন লেগে একজন নিহত ও সাতজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের রাত আটটার পর হাসপাতালে আনা হয়। আহত ব্যক্তিদের মধ্যে শুভ্র দাশকে (৫০) হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি গার্ডিয়ান আইপিএস নামের একটি কারখানার মালিক।