বায়ু দুষন ও তার প্রতিকার

Words
232
Reading
2 min
Listen
Play
8y

source
images (1).jpeg

ওজন স্তর পৃথিবিকে ঘিরে থাকা স্তরগুলির একটি। এই স্তর সূর্যের অতি ক্ষতি কারক আল্ট্রাভায়ালট রশ্মিকে নিয়ন্ত্রন করে। কিন্তু পৃথিবির বিশেষত: ক্লোরফ্লো রো কার্বন এর আধিক্কে ক্ষতিগ্রস্থ হচ্ছে এ ওজন স্তর। ফলে পৃথিবিতে এসে পড়েছে সুর্যের অতি বেগুনি রশ্মি। যার প্রভাবে বাড়ছে ক্যনসার সহ অন্যান্য রোগের হার। বর্তমানে বাতাসে কার্বন ডাই অক্সাইড যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে ২০৫০ সালে পৃথিবিতে কার্বন ডাই অক্সাইড এর পরিমান হবে ৬০০ পি পি এম। এতে আবহাওয়ার তাপমাত্রা বাড়বে ২.৫সে:গ্রে। ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্র পৃষ্টের উচ্চতা ১ মি. বৃদ্ধি পাবে। যাতে বাংলাদেশের উপকুলের বিস্তৃত অঞ্চল ডুবে যাওয়ার আশংকা আছে। এ সব থেকে রক্ষা পাওয়ার জন্য পরিবেশ দুষন মুক্ত করতে হবে। দুষন মুক্ত পরিবেশের জন্যে আমাদের হাতের নাগালে যে প্রধান উপায় আছে তা হচ্ছে ব্যাপক ভাবে বৃক্ষ রোপন করা। ইসলামেও বৃক্ষ রোপনের উপর যথেষ্ট গুরুত্ত আরোপিত হয়েছে। বিশিষ্ট বায়লজিস্ট ডা.তারেক মহন দাসের মতে একটি গাছ তার আয়ু কালে মানব জাতির যে কল্যান করে তার আর্থিক মুল্য প্রায় ১৬০,০০০ লক্ষ টাকা তাই সমস্ত দিক বিবেচনা করে আমাদের বৃক্ষ রোপনে ব্রতি হতে হবে। ইউনিয়ন পরিসদ থেকে শুরু করে দেশের স্কল প্রশাসনিক সহ অন্যান্য অর্থ সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি মাসে বৃক্ষ রোপনের উপর নির্দিষ্ট নাম্বার রাখতে হবে। এ দিকে সজাগ দৃষ্টি দেয়ার জন্যে বন ও পরিবেশ মন্ত্রি তথা প্রধান মন্ত্রির সুধু দৃষ্টি আকর্ষনই না পাশা পাশি হস্তক্ষেপ কামনা করছি।

আসুন আমরা সবাই দেশের পরিবেশ সুন্দর রাখতে সবাই বৃক্ষ রোপন বৃদ্ধি করি

আমার পরবর্ততি লিখা পেতে , follow me

বায়ু দুষন ও তার প্রতিকার | Ecency