https://images.app.goo.gl/8fuwtZckyZV4zwh19
গণসঙ্গীত এর এই বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তিত্ব ১৯৫০সালের ২১ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানার কলামারিধা গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় স্কুল ও কলেজ থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে ঢাকার জগন্নাথ কলেজে ভর্তি হন।যদিও জগন্নাথ কলেজ এখন বিশ্ববিদ্যালয় করা হয়েছে। ওই কলেজ থেকে স্নাতক পাশ করে ঢাকা বিশববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয় নিয়ে পড়ে এম এ পাশ করেন।
জগন্নাথ কলেজ এ পড়া অবস্থায় তিনি গানের জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন।সাংবাদিক হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি স্বচ্ছন্দ বোধ করতেন। তিনি গানের মাধ্যমে সাংবাদিকতার কাজ করে গেছেন। ১৯৬৬ সালে তিনি ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। ছাত্র অবস্থায় তিনি অনেক রাজনৈতিক আন্দোলন এ অংশগ্রহণ করেন।তার উল্লেখযোগ্য ছাত্র রাজনীতি আন্দোলন এর মধ্যে রয়েছে ৬৯এর গণঅভ্যুত্থান ও ৭১এর মুক্তিযুদ্ধ।৬৯ এর গণঅভ্যুত্থান এর সময় তিনি বিশেষ ভূমিকা পালন করেন, প্রতিষ্ঠা করেন কৃষিজ শিল্পীগোষ্ঠী। আর একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তিনি শব্দ সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেন। একাত্তরের মুক্তিযুদ্ধে স্বাধীনতার পর তিনি বাংলার পপ গান বিশেষ ভূমিকা পালন করেন। তার ক্যারিয়ারের দীর্ঘ জীবনে তিনি অসংখ্য গান গেয়েছেন। তার গাওয়া গান গুলোর মধ্যে কিছু গান বেশ জনপ্রিয়তা পেয়েছে। উল্লেখযোগ্য জনপ্রিয় কিছু গান হল- ও সখিনা গেছস কিনা বইলা আমারে, মায়ের একধার দুধের দাম, মন আমার দেহ ঘড়ি ইত্যাদি। তিনি গান গাওয়ার পাশাপাশি লেখালেখিও করেন।তার লেখা বিভিন্ন বই প্রকাশিত হয়েছে।তন্মধ্যে কিছু বই হলো মুক্তিযুদ্ধের স্মৃতি,বিজয়ের গান, মুক্তিযুদ্ধের অতীত ও বর্তমান ইত্যাদি।
সঙ্গীত জগতের এই মহান শিল্পী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মারা গেছেন।তার মৃত্যুতে সঙ্গীত জগতে পড়ল শোকের ছায়া।সঙ্গীতের সাথে তিনি জনসাধারণের যে সম্পর্ক গড়ে গেছেন তার জন্য তিনি জনমানুষের মনে বেঁচে থাকবেন আজীবন।