This content was muted by Hive Learners moderators for not following community guidelines.

বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া

Words
201
Reading
1 min
Listen
Play
5y

received_1979013098934412.jpeg

ভ্রমণপিপাসু মানুষ হওয়ায় সবসময় ঘোরাঘুরি করতে পছন্দ করি।এজন্য প্রায়ই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা হয়।কখনো দূরে কোথাও যাওয়া হয় আবার কখনোবা আশেপাশে ঘুরি। করোনা ভাইরাসের প্রকপ বেড়ে যাওয়ার এখন আর তেমন একটা দূরে উপায় ও নেই।বাসা বগুড়া হওয়ায় এখন ঘোরাঘুরি গুলোও বগুড়াকেন্দ্রিক হয়ে গেছে। এখন সচরাচর ঘুরতে গেলে স্থানীয় বন্ধুদের সাথে আশেপাশেই ঘুরতে যাওয়া হয়।

received_1352373361807753.jpeg
আমি আর সাধারন মানুষের মতো ঘরে বসে থাকতে তেমন একটা আরামদায়কবোধ করি না।তাইতো এই কঠোর লকডাউনকেও উপেক্ষা করে আজকে ঘুরতে গেছিলাম বগুড়ার মাটিডালীর একটি পার্ক এ।

received_852909071927806.jpeg
পার্কটির নাম ইকো পার্ক।আমার সঙি হিসাবে ছিল আমার মতো ভ্রমণপিপাসু কিছু পোলাপান। তারা হলআশা,সুপ্রভা,রহিম,রাজন,
রাতুল সহ পরিচিত কিছু পোলাপান।

received_256241162997001.jpeg

আমরা সবাই মিলে ১মে বগুড়ার ৭ মাথা নামক স্থানে মিলিত হই।এরপর রিকশাতে করে দত্তবাড়িতে যাই। দত্তবাড়ি থেকে সি এন জিতে করে মাটিডালীতে গিয়ে আবার রিকশা নিয়ে একদম ইকো পার্ক এ যাই। সেখানে গিয়ে অনেক দিনের জমানো মনেরভাব। প্রকাশ করি।আমার সাথে আশা ও সুপ্রভার ভাল মিল থাকায় আমাদের আড্ডা বেশি জমে উঠেছিল।সবাই মিলে আইসক্রিম খেলাম।আড্ডা শেষ এ আবার বাসায় ফিরে আসলাম।দিন শেষ এ সবাই সবার গন্তব্যে ফিরে গেল।জানিনা আবার কবে দেখা হবে।এভাবেই কেটে গেল আমাদের আজকের সারাদিন। সবমিলিয়ে দিনটা অনেক ভালো কাটল।দিনটার কথা মনে থাকবে। সারাদিন এর খুনসুটি গুলো চোখের সামনে ভেসে উঠছে।দিনটা সত্যি মনে রাখার মতো ছিল।আজকে আপাতত এততটুকু। সবাই ভালো থাকবেন।
received_1478846695801185.jpeg

বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া | Ecency