সেই স্কুল লাইফের গণ্ডি পেরিয়ে,কলেজ জীবনের ইতি
টেনে এখন স্নাতক শ্রেণীতে ভর্তি হয়েছি। স্নাতকে পড়াশোনা করলেও এখনো মন পড়ে থাকে সেই স্কুল জীবনের দিনগুলোতে। সেই স্কুল জীবনের আড্ডা, বন্ধুদের সাথে খুনসুটি,সবাই মিলে ঘুরতে যাওয়া,স্যারের বকুনি খাওয়া অজস্র স্মৃতি জমে আছে। সত্যিই স্কুলজীবন অনেক মধুময় এবং স্মৃতি মাখা ছিল। এসব স্মৃতি ভোলার মত নয়। স্মৃতিগুলো এখনো চোখের সামনে ভেসে ওঠে। ভেসে উঠলে মন চায় সেই পুরনো দিনগুলোকে ফিরে যাওয়ার। কিন্তু তা আর কেমন করে হয়!
স্কুল জীবনের সমাপ্তি ঘটেছিল ২০১৬ সালে। ২০১৬ সালের পর থেকে স্কুলের বারান্দায় কিংবা ক্লাসরুম গুলোতে আর পা পড়েনি। স্কুলে যাওয়া হলেও সেই অফিস রুম এবং স্কুলের খেলার মাঠ পর্যন্ত পদচারণা রয়েছে। আর বন্ধু বান্ধবদের সঙ্গে তেমন একটা দেখা নেই। মাঝে মাঝে রাস্তাঘাটে কিংবা স্কুলে গেলে দুই একজন বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হয়। কিন্তু সবাই মিলে একত্রিত হওয়া সম্ভব হয়নি।
সবার সঙ্গে মাঝেমধ্যে যায় একটু কথা হয় তা ভার্চুয়াল জগত এই হয়। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা জিমেইলের মাধ্যমে কথাবার্তা সীমিত রয়েছে। ফরমালিটি মেইনটেইন করে যা একটু কথা বলা হয় এই ভার্চুয়াল জগতে। ভার্চুয়ালি কথা বলে তো আর মনের খোরাক মেটানো সম্ভব না। করোনা ভাইরাস এর এই অলস সময়ে বাসায় শুয়ে বসেই দিন কাটছে। লকডাউন এর জন্য বাসার বাহিরে ও তেমন একটা যাওয়া হয় না।
এজন্য বন্ধুরা মিলে একত্রিত হওয়ার পরিকল্পনা করলাম। কয়েকজন বন্ধু মিলে আজকে সিদ্ধান্ত নিলাম যে একটা পুনর্মিলনীর আয়োজন করা হোক। বিষয়টা ব্যাচের মেসেঞ্জার গ্রুপে জানানোর সঙ্গে সঙ্গে সবাই খুব পজিটিভলি নিল এবং পুনর্মিলনীর আগ্রহ দেখালো। কিছু কিছু বন্ধু বান্ধব দ্বিমত পোষণ করলেও বেশিরভাগ বন্ধুরাই এই বিষয়ে সম্মতি দিল এবং পুনর্মিলনীর আগ্রহ প্রকাশ করল। সকল বন্ধু-বান্ধবের সম্মতিক্রমে কুরবানী ঈদের তৃতীয় দিনে পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত নেয়া হলো।
পুনর্মিলনীর সিদ্ধান্ত হওয়ার পর থেকে মনটা শান্তিতে ভরে গেল। কতদিন হলো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হয়না। স্কুল জীবনের সেই বন্ধুত্ব স্যারের বকা খাওয়া বন্ধুদের টিফিন খাওয়া স্কুল পালানো সবাই এখন শুধু স্মৃতি। রবিবারের মাধ্যমেও যদি সেই মুহুর্তগুলো কিছুটা সময়ের জন্য ফিরে আসে তাহলেই বা মন্দ কিসে। দিনটার জন্য এখনও অধীর আগ্রহে বসে আছি। কবে যে আসবে সেই মাহেন্দ্রক্ষণ। ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুত্ব গুলো, টিকে থাকুক বন্ধুত্বের এই অটুট বন্ধন।
![FB_IMG_1626268344298.jpg](