This content was muted by Hive Learners moderators for not following community guidelines.

ক্যাম্পাসে যাওয়ার দিন

Words
239
Reading
2 min
Listen
Play
5y

প্রথমে বলেছি,আমি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র।আজকে আমি বলব আমার বিশ্ববিদ্যালয় এ কাটানো দিন গুলা নিয়ে।মাচ মাসের ১০ তারিখ থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেয়া হয়েছিল।ক্লাস করার জন্য ৯ তারিখ এ বগুড়া থেকে ঢাকার উউদ্দেশ্য রওনা দেই।
received_587037851884638.jpeg

বাসে করে যাওয়ার সময় বাড়িতে কাটানো সুখময় দিন গুলোর কথা মিস করছিলাম। বাসায় বন্ধুদের সাথে ঘুরাঘুরি,পিচ্চি পোলাপানদের সাথে খুনসুটি,বড় ভাই দের সাথে ফুটবল- ক্রিকেট খেলা,কাজিনদের লুডু খেলা,নিজের ছোট ভাই এর সাথে মারামারি,বাবা মার বকা খাওয়া,ঘুম থেকে দেরি করে ওঠা সহ আরও কতই না এমন মজার ঘটনা ছিল।

IMG_20210530_145317_107.jpg
বাসে করে যাওয়ার সময় সবকিছু চোখের সামনে ভাসছিল। যার ফলে আপনাআপনি মনটা খারাপ হয়ে যাচ্ছিল। বাস এ আমার পাশের সিটে একজন ভাইয়া ছিল।যিনি আমায় দেখেই হয়ত বুঝতে পেরেছিলেন যে আমার মন খারাপ। এমনিতেই আমার চেহারায় মন খারাপ একটা ভাব লেগেই থাকে।তার উপর ওই দিন সবকিছু মনে পড়তে থাকায় মনটা আরও বেশি খারাপ হয়ে গেল।চোখমুখে যার ছাপ প্রকাশ পেয়েছিল।যার ফলে ভাইও সহজে মন খারাপ এর বিষয় টা ধরে ফেললেন।ভাই কারণ জানতে চাওয়ায় সবকিছু শেয়ার করলাম।ভাই আমার বিষয় বুঝতে পেরে আমার প্রতি সহানুভূতিশীল হলেন।পরে ফুড ভিলেজ এ গাড়ী থামানো হলে ওখানকার খাবার ও খাওয়ালেন।

received_180285480314467.jpeg
ভাই এর সাথে ভালই একটা সখতা গড়ে উঠল।বাসে উঠে দুজনে গল্প করতে করতে ঢাকা চলে গেলাম। এর মাঝে ভাই এর সাথে পরিচিত হলাম,মোবাইল নাম্বার, ফেসবুক আইডি ও নিলাম। ঢাকার সাভার এর বিশ্ববিদ্যালয় গেট এ নামলাম। তারপর পদার্পণ করলাম আমার প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয় এ।

received_871913980008796.jpeg
তারপর কি ঘটল তা আজ এর লিখলাম না।লিখতে লিখতে আজকে আমি ভীষণ ক্লান্ত। সকলে আমার জন্য দোয়া করবেন।আপনাদের জন্য শুভকামনা রইল।
received_272839100925248.jpeg

ক্যাম্পাসে যাওয়ার দিন | Ecency