অস্তিত্ব

Words
51
Reading
1 min
Listen
Play
5y

Flower.jpeg

তুমি নাইবা চিনিলে আমায়
নাইবা আসিলে কাছে
নাইবা দিলে ছোঁয়া
তবুও আমি ধন্য
আমি অসীমের মাঝেই ক্ষীণ।

তুমি নাইবা জানিলে মোরে
নাইবা নিলে গন্ধ
নাইবা গাঁথিলে মালা
তবুও আমি মৌন
আমি আমার অস্তিত্বে তৃণ।

তুমি নাইবা দেখিলে আমায়
নাইবা সাজাইলে ডালা
নাইবা রাখিলে খোঁপায়
তবুও আমি ধন্য
আমি আমার আমিতে ভিন্ন।

অস্তিত্ব | Ecency