যে বস্তুুু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছেন তা আমি কখনোই গ্রহণ করবো না।
Words
79
Reading
1 min
Listen
Play
8y
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তির হাতে স্বর্ণের আংটি দেখতে পেলেন। তখন তিনি তা খুলে ছুড়ে ফেলে দিলেন। বললেনঃ তোমাদের কেউ কেউ জাহান্নামের জলন্ত অঙ্গার নিয়ে হাতে পরিধান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত স্থান থেকে প্রস্থানের পর উক্ত ব্যক্তিকে বলা হল, উক্ত আংটিটি নিয়ে কাজে লাগাও। সাহাবাটি বললেন, না, আল্লাহর কসম! যে বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছেন তা আমি কখনোই গ্রহণ করবো না। [সহীহ মুসলিম, হাদীস নং-২০৯০]