সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সন্তানের জন্য মায়ের সবটুকু দিয়ে চেষ্টা

Words
381
Reading
2 min
Listen
Play
5y

আসালামুআলাইকুম
সবাই কেমন আছেন.আশা করি সবাই ভালো আছেন
20210425_014918.jpgআমি শেয়ার করবো আমি হিসেবে আমার কিছু অভিজ্ঞতা কথা

মা ডাক যেনো খুব মধুর ডাক.একটা মা তার সন্তানের জন্য জীবন বাজি রাখতে পারে.আর এই সাহস জোগায় ঐ মা নামটা. বন্ধুরা গত কয়েক দিন ধরে আমার আড়াই মাসের বাচ্চার অসুখ.আমি আমার শশুর বাড়ির কিছু চিনিনা.কারণ আমি ত ঐ এলাকার বৌ.ঘরের বৌ মানুষ ত বাড়ি থেকে বের হতে পারেনা.এইটাত একটা নিয়ম মনে হয় আমাদের সমাজের.আপনারা বলেন আমার হাসবেন্ড প্রবাসে থাকে.আমি যদি ঘর থেকে বের না হয় তাহলে কে আমার ঘরের টুকিটাকি কাজ আমার সন্তানের ঔষধ কে এনে দিবে.আপনারা বলেন.আমি কি সমাজের কথা মানবো না কি আমি মা হিসেবে আমার সন্তানের কথা চিন্তা করবো? হ্যা আমি বেছে নিয়েছি আমার সন্তান আগে.কারণ সমাজ ত বলেনা আমরা আছি আমরা দেখবো.তাহলে কিসের সমাজ.তাই আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে ছুটলাম.কিন্তুু রাস্তায় এসে দেখি একটা গাড়ি নাই. ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কারণ সর্বাত্মক লকডাউনের কারণে মহাসড়ক গাড়ি শূন্য
20210418_122026.jpgভাগ্য টা যেনো খারাপ চলছে আমার 😔 আমি বেশি হাটতে পারিনা কারণ আমার সিজার হয়েছে মাএ আড়াই মাস.আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবেই আমার.কারণ ওর নিউমোনিয়ার মত সমস্যা দেখে দিয়েছে.আমি একা আর ভালো করে কিছু চিনিনা এলাকার. অনেক্ষন দাড়িয়ে অপেক্ষা করছিলাম একটা গাড়ির জন্য.
উপজেলা আমার শশুর বাড়ি থেকে প্রায় এক মাইল দূরে.এই দিকে রৌদ্রে দাড়াতে দাড়াতে আমার ছেলের সমস্যা মনে হয় বেরে যাচ্ছে.তাই চিন্তা করলাম আমি পায়ে হেঁটে উপজেলা যাবো এবং আমার ছেলেকে ডাক্তার দেখাবো.আমি তাই করলাম আমি কিছু দূর যাওয়ার পর আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়.আমি তারপরও থামি নাই.বারবার আমি নিজেকে বলছি আর সাহস দিচ্ছি আমি মা আমি সব পারবো.একটা মা সন্তানের জন্য মৃত্যুকে জয় করতে পারে.আর আমি সমান্য হাটতে পারবো না.এক মাইল পথ পায়ে হেঁটে আমি আমার ছেলেকে ডাক্তার দেখিয়েছি. ডাক্তার অনেক গুলো ঔষধ দিয়েছে এবং ইনজেকশন দিয়েছে. ডাক্তারের কাছ থেকে আসার পর আমার ছেলের ছবি
20210424_230629.jpg
বন্ধুরা. আমি যখন এই পোষ্ট লিখছিলাম তখন আমার খুব কান্না আসছিলো.কারণ অন্তত আমার মনের কথা গুলো আপনাদের সাথে করতে পারছি.আমার হাসবেন্ড প্রবাসে থাকে এমনি চিন্তায় থাকে. এছাড়াও করোনা ভাইরাসের কারণে ওর রেষ্টুরেন্টের চাকরি টা চলে গেছে.এমনি চিন্তায় আছে যদি ফ্যামিলির কথা শুনলে কষ্ট পাবে. এই জন্য কিছু বলিনা ওকে.আপনাদের কাছে আমার একটা প্রশ্ন প্রবাসী হওয়া কি অপরাধ প্রাবাসী বৌ হওয়া কি অপরাধ? সমাজ আপনাকে পিছনে টেনে রাখতে পারবে. সামনে যেতে সাহায্য করবে না.
বন্ধুরা ঘরে থাকুন নিরাপদে থাকুন করোনা থেকে দূরে থাকুন
Thanks everyone for reading my post and friends for supporting me

সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সন্তানের জন্য মায়ের সবটুকু দিয়ে চে... | Ecency