আসালামুআলাইকুম,
একটা ভালবাসার মানুষ চাইনা।তার ভালোবাসার মানুষটি বদলে যাক।ভালোবাসার মানুষটি তাকে অবহেলা করোক।
ভালোবাসার মানুষটি জন্য খোলা চিঠি।
প্রিয়,
কেমন আছো তুমি,জানি অনেক ভালো আছো।
তোমাকে অনেক ভালোবেসেছি ,সেই খবর কি কখনও নিয়েছো?
স্বপ্ন ছিলো তোমাকে নিয়ে ছোট্ট একটা ভালোবার পৃথিবীতে থাকবো।
সেই ভালোবাসার পৃথিবীতে তুমি আর আমি ছাড়া কেউ আসবেনা।সব সময় ভাবতাম।
স্বপ্ন যেনো স্বপ্নই থেকে গেলো।তোমাকে আমার স্বপ্নের পৃথিবীতে এখনো খুঁজে বেড়ায় আমি।
জানো?তোমাকে আমি প্রচণ্ড ভালোবেসেছি।প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে, তোমার কথা ভেবে সময় পার হতো।
মানুষ আমাকে পাগল বলে ডাকত।তুমি ও আমাকে পাগল বলে ডাকতে সে কথা কি তোমার মনে আছে?
শুনেছি বেশি ভালোবাসলে কষ্ট পেতে হয়।
প্রথম যেদিন আমাকে ভালোবাসার কথা বলতে এসেছিলে।
আমার এখনো মনে আছে।তোমার হাতে ছিলো দুটি টকটকে লাল গোলাপ।
গোলাপ গুলো হাতে দিয়ে বলেছিলে তোমাকে অনেক ভালোবাসি।তুমি কি আমাকে ভালোবাসো ?
তুমি তখনো জানতে না?তোমাকে আমি কতটা ভালোবাসি।
তুমি জানো? তোমাকে আমি প্রতিদিন বিকেলে বারান্দায় দাড়িয়ে দেখতাম। তোমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, অনেক মজা করতে বন্ধুদের সাথে।
তুমি জানো আমি বারান্দায় দাড়াতাম শুধু তোমাকে এক পলক দেখার জন্য।এখনো দাড়িয়ে অপেক্ষা করি তুমি ফিরে আসবে।
তুমি দেখতে তেমন সুন্দর ছিলে না,তারপরও কেনো যেনো তোমাকে আমার এতো ভালো লাগত জানিনা।
হয়ত এইটাই সত্যি কথা ভালোবাসার মানুষটিকে পৃথিবীর মানুষের কাছে অসুন্দর হলেও। একজন ভালোবাসার মানুষের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর-সুন্দরী তার ভালোবাসার মানুষটি।
ভালোবাসা মানে কোনো জাত,ভালোবাসাত পবিত্র।
তুমি বলেছিলে কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চাই না।তোমার হাতে হাত রেখে সারাজীবন কাটিয়ে দিতে চাই।তুমিও তো অনেক ভালোবাসতে আমাকে কেনো এমন হয়ে গেলে।
তুমি সব সময় বলতে আমাকে আমি কখনো বদলাবো না।
কিন্তুু কেনো এতো তারাতারি বদলে গেলে।
তোমার বদলে যাওয়া আমার মনে ভেতরে তিলে তিলে শেষ করে দিচ্ছে।
এমনটি হবে কখনো তো তুমি বলো নিই। জানো তুমি বদলে যাওয়ায় নিজেকে চেয়েছি গুটিয়ে নিতে।তা আমি পারিনি।কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি।
আমি পারিনি তোমার মত নিজেকে বদলাতে।
আমি চেয়েছি সারাজীবন তোমায় ভালোবাসাতে আর তোমার ভালোবাসা পেতে।
জানো?তুমি কোন মেয়ের সাথে কথা বললে আমার বড্ড হিংসে হতো।জানো?এই হিংসার কথা মনে হলে এখনো নিজেকে অনেক বোকা মনে হয় কারন তুমি তো আমার ছিলে না ছিলে অন্য কারো।তুমি যদি অন্য কারো না হতে তাহলে কেন এত তাড়াতাড়ি বদলে গেলে।তোমার তো এমন হওয়ার কথা ছিল না।কথা ছিল তুমি আমার হয়ে সারা জীবন থাকবে আমায় ভালবাসবে।
ভালোবাসার জন্য মানুষ কত কিছু করতে পারে।তুমি তো সামান্য আমার বাবার শুনে বদলে গেলে।এই কথাটি আমি কিছুতেই মেনে নিতে পারি না।তুমি শুধু আমার বাবার কথা শুনে আমাকে ভুলে গিয়েছ।কই আমি তো তোমাকে বদলাতে পারিনি। হাজার মানুষের কথা শুনেছি হাজার যন্ত্রণা সহ্য করেছি।তারপরে তোমাকে নিয়ে একসাথে বাঁচার সব সময় তীব্র আকাঙ্ক্ষা করছি।
শুনেছি তুমি নাকি অন্য একজনকে নিয়ে বড্ড সুখে আছো অনেক সুন্দর দিন যাচ্ছে তোমার।আমার কথা কি তুমি ভুলে গিয়েছো ভুলে গেছো সেই ওয়াদার কথা।
তুমি বলেছিলে তুমি আমার হয়ে সারা জীবন থাকবে। কীভাবে তুমি অন্য একজনকে নিয়ে অনেক সুখে তোমার দিন যাচ্ছে। একটাবার কি আমার কথা মনে পড়ে না। আমি তো তোমার অপেক্ষায় আছি তোমার অপেক্ষায় শুধু তোমার অপেক্ষায়।
আমার বিশ্বাস তুমি একদিন ফিরে আসবে।
জানো বান্ধবীরা আমাকে সবসময় বলত এত ভালোবেসোনা । এত ভালোবেসোনা বিনিময় তুমি কষ্ট পাবে। বান্ধবীদের কথা সত্যি হলো আমি বিনিময় কিছুই পায়নি পেয়েছি শুধু তোমার কষ্ট আর তোমার অবহেলা তারপরও তোমাকে আমি ভালবেসে যাব।আমি তো তোমার সাথে প্রতারণা করিনি প্রতারণা করেছো তুমি।
ভালোবাসার শেষ পরিণতি এমটি কখনো চাই নিই।
ভালো থেকো
ধন্যবাদ, এতোক্ষন আমার লেখাটি পড়ার জন্য।