আমার গ্রামে আসার কিছু অনুভূতি।

Words
421
Reading
2 min
Listen
Play
5y

আসালামুআলাইকুম,
!

দীর্ঘ দুই বছর পর আমার জন্মস্থান গ্রামের বাড়িতে এসেছি আমি।আমার খুব ভালো লাগে আমার গ্রামের বাড়ি।আমি এবং আমার পরিবারের সদস্যরা তেমন গ্রামের বাড়িতে থাকতাম না।আমার বাবা সেনাবাহিনীর চাকরি করত তাই বিভিন্ন জেলার ক্যান্টারমেন্টের বাসাই থাকতাম আমরা।গ্রামের বাড়িতে তেমন থাকা হতনা আমাদের।

তবে শৈশবের কিছু সময় গ্রামে কেটেছে আমার।আমি আমার গ্রামকে খুব ভালোবাসি।গ্রাম থেকে দূরে থাকি না কেনো।আমার গ্রামকে খুব মিস করি। আমার সাথে চলাফেরা করা কিছু বন্ধু-বান্ধুবী আমার গ্রামের বাড়িতে আছে। বান্ধুবীদের বিয়ে হয়ে গেছে, ওরা শুনে যখন আমি বাড়িতে আসছি ।তখন ওরা আসে আমার সাথে দেখা করতে।ওদের সাথে গল্প করে সময় কাটাতে খুব ভালো লাগে।তখন মনে হয় আমি যেনো আমার শৈশবে ফিরে গিয়েছি।তখন ছিলো না কোনো সংসারে চিন্তা,ছিলো না ছেলেমেয়ে নিয়ে চিন্তা।তখনের সময় যেনো খুব আনন্দের ছিলো।সবাই চাই তার শৈশব জীবনে ফিরে যেতে। কিন্তুু তা কখনও হবেনা, সেইটা আমরা সবাই ভালো জানি।

আমি বাড়িতে আসলে আমার বোন সবাই আসে।কারণ আমরা প্রতিটা বোন একজন আরেক জনকে খুব ভালোবাসি।বাবার বাড়িতে সব বোনেরা এক সাথে হতে পারি।আমার বাবা সব চেয়ে বেশি খুশি হতেন আমরা সব বোন এক সাথে হলে।এখন বাবা পৃথিবীতে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন আমাদের সবাই কে দেখে।
20210626_005118.jpg
গ্রামে প্রতিটি রাস্তা আমার খুব পরিচিত।এই রাস্তা গুলোর সাথে শৈশবের অনেক স্মৃতি ঝরিয়ে আছে।শৈশবের স্মৃতি কথা মনে হলে অনেক হাসি পায়।এখন এই রাস্তা পিচ ঢালা,তখন এই রাস্তা ছিলো মাটির খুব চিকন রাস্তা।এখন এই রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে।আগে বৃষ্টি সময় স্কুলে যেতে কত যে পা পিছলিয়ে পরে যেতাম তার কোনো হিসেব নেই 😁

আমি আমার গ্রামের বাড়িতে এলে।আমার গ্রামের প্রতিটা মানুষের সাথে দেখা করি।আমি বাড়িতে আসলে আমার দাদা,চাচা এছাড়াও অনেকে আসে দেখা করতে।আমাকে গ্রামের সবাই খুব পছন্দ করে।
তবে একটু অপছন্দ করত আগে।কারণ আমি সবাইকে একটু বেশি বিরক্ত করতাম।আমি খুব দুষ্ট ছিলাম সারাদিন পুরা গ্রামে ঘুরে-বেরাতাম আমি মানুষের কিছু না কিছু জিনিস নষ্ট করতাম।সেই জন্য অনেকেই আমাকে পছন্দ করতনা।

কিন্তুু এখন গ্রামে আমি আসলে সবাই বলে তুমি এতো পরিবর্তন কিভাবে হলে।আগের মত কথাও বলো না ছোট বেলার কিছুই তোমার মধ্যে নেই।তখন আমি বলি এখন আমি বড় হয়েছি পরিবর্তন ত আসবে।
সত্যি কথা কি জানেন? গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসে আমিও আমার গ্রাম এবং গ্রামের মানুষকে খুব ভালোবাসি।

আমার ছেলেমেয়ে খুব আনন্দ করে গ্রামে আসলে।কারণ ওরা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জিনিস দেখে। আমার শুরু বাড়িতে এরকম গ্রাম না।আমার ছেলে মেয়ে নানার বাড়িতে আসলে চট্টগ্রামে যেতে চাই না।

করোনার জন্য আমি গ্রামের বাড়িতে আসতে পারি নাই।তারপরেও সবাই কে ফোন দিয়ে খরব নিতাম।
যখন দেশে পরিস্থিতি ভালো হবে তখন গ্রামের বাড়িতে আসবো সব সময় ভাবতাম।

কিন্তুু মন বারবার চাইত এখন চলে যাই।সবুজ ঘেরা সেই গ্রামে।পাখির কলরবে গ্রামের কোনো গাছের ছায়ায়।

আমার গ্রামের কিছু ছবি।
20210626_005157.jpg

20210626_005308.jpg

20210626_005236.jpg
আমার গ্রামে আসার কিছু অনুভূতি আপনাদের শেয়ার করলাম।

ধন্যবাদ।

আমার গ্রামে আসার কিছু অনুভূতি। | Ecency