আসসালামু আলাইকুম,
https://picsart.com/i/294264929053201
আজ আমার কিছুই ভালো লাগছে না, কেন জানি আমার খুব কষ্ট হচ্ছে।
কিন্তু আজ আমার এত কষ্ট হচ্ছে কেন?
আমার তো কষ্ট পাবার কথা নয়, আমার ভালোবাসার মানুষটি তো আমায় বলে গেছে, সে খুব জলদি আমার কাছে ফিরে আসবে।
তাহলে আমি কষ্ট পাচ্ছি কেন? আমার ভালোবাসার মানুষের কথা মনে হলে,আমি কেনো যেনো এলোমেলো হয়ে যায়, কি করবো ভেবে পাচ্ছিনা।
উফ মনে পড়েছে আমার বন্ধুদের কথা, ওরা আমায় কথা দিয়েছে আমার যখন মন খারাপ হবে, তখন ওরা আমার কাছে চলে আসবে।
আমার বন্ধু আছে তাদের নাম হচ্ছে বাতাস,ফুল,তারা,চাঁদ
তখন আমার বন্ধুদের নাম ধরে ডাকতে লাগলাম, বাতাস ও বাতাস তোমরা শুনতে পাচ্ছ?আমি মোহনা বলছি তোমাদের বন্ধু আমি তোমাদেরকে ডাকছি প্লিজ আমার কাছে এসো। আমার ভালো লাগছে না, আমার খুব মন খারাপ,আমার মন ভালো করে দিয়ে যাও।শুনতে পাচ্ছ তোমরা? এসো না আমার কাছে আমি তোমাদের অনেক ভালোবাসি।
তখন বাতাসে আমাকে বলতে লাগলো,আমরাও তোমাকে অনেক ভালোবাসি মোহনা। আমি অবাক হয়ে দেখলাম বাতাস তোমরা চলে এসেছ আমি ভাবতে পারছি না। আকাশ বলল মোহনা, তোমার মন খারাপ আর আমরা কি না এসে পারি?ফুল অবাক হয়ে আছে চাঁদ কে বলছে এই চাঁদ দেখনা,মোহনা আমাকে কত ভালবাসে আমায় কেমন করে মোহনার ঘরে সাজিয়ে রেখেছে ।
চাঁদ বললো মোহনা তোমাকে অনেক ভালোবাসে, ফুল অনেক খুশি হল চাঁদের কথা শুনে,কিন্তু তারার অনেক মন খারাপ করে আছে,
আমি তারাকে বললাম তারা তোমার মন খারাপ কেন? প্লিজ আমাকে বলো তোমার কি হয়েছে। তারা কাঁদছে আকাশ বলল তারা তুমি কেদনা মোহনাকে সব খুলে বল।জান মোহনা ভালবাসলে যে অনেক কষ্ট পেতে হয়, আমি তারাকে বলাম ও তারা আমি জানি ভালবাসলে ভীষণ কষ্ট পেতে হয়,ভালোবাসার উল্টোপিঠ এত কষ্টের নাম লেখা
তারপরও তো মানুষ ভালোবাসে, ভালবাসার ঘর বাঁধে, এবার বল তারা তুমি কাকে ভালোবেসে কষ্ট পাচ্ছ?
তারা না মোহনা আজকে আর বলবো না, তাছাড়া তোমার ভালোবাসার মানুষটির জন্য তুমি কষ্ট পাচ্ছ,
আমি তারাকে বললাম,তারা আগে তোমার মন ভাল করি, তারপর না হয় আমার কথা বলব, আমি বললাম না তারা আগে তোমার কথা বলো প্লিজ তারা চুপ করে থেকো না।
তারাকে বললাম মনের কথা, না বললে আরো কষ্ট বেড়ে যায়, বুকে জ্বালাতন করে। তখন তারা বলল মোহনা একমাস নয়,একবছর
ও নয়,অনেক বছর ধরে আমি একজনকে ভালোবাসতাম,ওকে ছাড়া আমি এক মিনিটও কোথাও যেতাম না,আজ ও আমাকে একা ফেলে নিঃস্ব করে কোথায় হারিয়ে গেছে।আমি ওকে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি, আমি যে বড় একা হয়ে গেছি,মোহনা ও আমায় কিছু বলে যায়নি ও আমার অনেক বছর ধরে শুধু স্বপ্ন দেখিয়েছে,আমায় নিয়ে সুখের ঘর বাঁধতে এখন যে আমার চারিদিকে অন্ধকার ছাড়া আর কিছুই দেখছিনা।
তখন আমার ভালো লাগছিল না,আমি তারাকে বললাম তারা তুমি কেদঁনা ভালোবাসা যদি সত্যি হয়, দেখবে তোমার ভালোবাসা তোমার কাছে চলে আসবে ও তোমাকে ছেড়ে একদম থাকতে পারবেনা, ভালোবাসা এত সহজে ভেঙ্গে যেতে পারে না। ভালোবাসায় অনেক দুঃখ বুঝেছ তারা। জানো মোহনা ও আমায় বলেছে ও আমার সুখের দুঃখের সঙ্গী হয়ে থাকবে।
এখন কেন আমার দুঃখের সঙ্গী হলো না? এমন জানলে আমি কখনো কে ভালবাসতাম না, একা তো জীবন চলবেনা মোহনা, তাই এই ভেবে আমি ওকে আমার জীবনসঙ্গী হিসেবে নিয়েছিলাম।
মোহনা ভালোবাসা কেন এমন হয় ও যখন আমাকে রেখে চলে যাবে তবে ও কেন আমায় ভালোবেসেছিল,ভালবেসে আমায় মিথ্যা স্বপ্ন দেখালো, আমি তারা কে বললাম, শুন তারা এভাবে ভেঙে পড়লে চলবে না, তুমিতো একদিন আমায় বলেছিলে।
মোহনা তুমি যখন তোমার ভালোবাসার মানুষটিকে ভালোবেসো, তবে দেখবে একদিন তোমার ভালোবাসার টানে তোমার ভালোবাসার মানুষটি তোমার কাছে চলে আসবে। কেন বুঝতে চাও না তারা?ও যদি মন থেকে তোমাকে ভালোবেসে থাকে পৃথিবীতে যে প্রান্তে লুকিয়ে থাকুক না কেন আসবে তোমার কাছে,
সত্যি একদিন আসবে,তোমার কাছে।
আমি বললাম জানো তারা যারা ভালবেসেছে তারাই জীবিত থেকে থেকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে, প্রতিটা দিনের প্রতিটা নিঃশ্বাসে মনে পড়ে সেই না পাওয়া ব্যর্থ ভালোবাসার কথা।ভালোবেসে কেউ কখনো সুখে থাকতে পারে না ভালোবাসা শুধু মন থেকে কাদায়।
উফ কি যে যন্ত্রনা শুধু ভালোবাসার মানুষই বোঝে।
পৃথিবীতে সম্ভবত আদম-হাওয়া হইতে প্রেমের উৎপত্তি এবং তা আজও চলে আসছে,প্রেমে পড়ে কেউবা হয়েছে কবি,সাহিত্যিক আবার কেউবা হয়েছে নিঃস্ব,একসময় অনেক কিছু ছিল, আর আজ সবই স্মৃতির পাতায় আলপনা হয়ে আছে।
ভালোবাসা শুধু কষ্ট দেয়।