আবুল মাল আব্দুল মুহিত

Words
106
Reading
1 min
Listen
Play
9y

আবুল মাল আবদুল মুহিত (জন্ম: ৬ অক্টোবর, ১৯৩৪) বাংলাদেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক। এছাড়াও, তিনি ২০০৯ খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। তাঁর জন্ম বাংলাদেশের সিলেট (সাবেকঃ শ্রীহট্ট) জেলায়। আবুল মাল আবদুল মুহিত ১৯৫১ খ্রিস্টাব্দে সিলেটের এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে ইংরেজী সাহিত্যে স্নাতক (সম্মান) শ্রেণীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৪ খ্রিস্টাব্দে ঐ বিষয়ে প্রথম শ্রেণী পেয়ে কৃতকার্য হন এবং একই বিষয়ে ১৯৫৫ খ্রিস্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বিদেশে চাকুরীরত অবস্থায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন তিনি। অতঃপর ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রী লাভ করেন।

Source : Click Here