গৌরী প্রসন্ন মজুমদার

Words
108
Reading
1 min
Listen
Play
9y

গীতিকার ও সঙ্গীতশিল্পী গৌরী প্রসন্ন মজুমদার ১৯২৫ সালে ৫ ডিসেম্বর পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্ম গ্রহণ করেন। শৈশবে কলকাতা চলে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবার পাবনায় ফিরে আসেন এবং সরকারি এডওয়ার্ড কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে লেখাপড়া করেন। ১৯৫১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ. পাশ করেন। পরে আবার বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ.ডিগ্রি লাভ করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে এই শিল্পীর অবদান অনস্বীকার্য। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর অস্থায়ী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে বাজানো হয় তাঁর বিখ্যাত গান ‘শোন একটি মজিবরের কণ্ঠে লক্ষ মজিবরের ধ্বনি প্রতিধ্বনি/আকাশে বাতাসে ওঠে ধ্বনি; বাংলাদেশ আমার বাংলাদেশ’। ১৯৮৬ সালের ২০ আগস্ট এই প্রতিভাবান গীতিকার মৃত্যুবরণ করেন।

Source : Click Here