ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইনের অংশ হিসেবে স্মার্টফোনের ওপর আকর্ষণীয় অফার এনেছে শীর্ষ ই-কমার্স সাইট রবিশপ।
রবিশপ থেকে নকিয়া, শাওমি, স্যামসাং, হুয়াওয়ে, লেনোভো স্মার্টফোন কিনে বিশেষ অফারগুলো উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
এ অফারের আওতায় নির্দিষ্ট ডিভাইসের সাথে রয়েছে ফ্রি মোবাইল ফোন ও ফ্রি অ্যাকসেসরিস। এছাড়াও মিলছে ২ হাজার টাকা পর্যন্ত আড়ং কুপন।
রবিশপের প্রতিটি পণ্যের সাথে থাকছে ০% ইএমআই এবং ফ্রি ডেলিভারির সুযোগ।
ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রিয়জনের জন্য সঠিক উপহারটি খুঁজে পেতে আগ্রহী গ্রাহকরা https://shop.robi.com.bd/valentine-offer সাইটটি ভিজিট করতে পারেন।
(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এজেড)