শাহজালালে তিন কোটি টাকার স্বর্ণসহ দুইজন আটক

Words
94
Reading
1 min
Listen
Play
9y

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কোটি টাকার স্বর্ণের বারসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। তারা হলেন কেরামত আলী ও লোকমান। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, ওই দুই যাত্রী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম থেকে শাহজালালে বিমানবন্দরে নামেন। ডোমেস্টিক আগমনি পয়েন্ট পার হওয়ার পর গতিবিধি সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় তাদের ব্লেজার, জুতা এবং মোবাইল কাভারের ভেতর থেকে ৫ দশমিক ৮ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য তিন কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।

ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এমআর

শাহজালালে তিন কোটি টাকার স্বর্ণসহ দুইজন আটক | Ecency