আইফেল টাওয়ারের উপর দড়িতে হেটে বিশ্ব রেকর্ড করলেন নাথান পাওলিন। কাজটি খুবই কঠিন ছিল, সেই কঠিন কাজটিকে এবার জয় করলেন তিনি।
যারা এ কাজ করে থাকেন তাদের বিশেষ কিছু নৈপুণ্য থাকা দরকার। তাইতো নাথান সে নৈপুণ্য দেখিয়েছেন প্যারিসের আইফেল টাওয়ারে।
এটা দেখার জন্য অনেক মানুষ ভিড় করেন আইফেল টাওয়ারে। তিনি ২১৯৮ ফুট পথ দড়ি দিয়ে অতিক্রম করেন। এটি নতুন বিশ্ব রেকর্ড।
[20171210_171454.jpg](
আইফেল টাওয়ারের সাথে টরকেডেরো পর্যন্ত দড়ি বাধা হয়। তারপর তিনি সে দড়ির উপর দিয়ে হেটে যান, তখন নাথান একেবারে বিপদ অবস্থায় ছিলেন না। তার দেহের সাথে একটা দড়ির সংযোগ ছিল। ফলে তিনি যখন পড়ে যান তখন সে দড়িতেইঝুলে পড়েন।