আমি বেচে আছি

Words
238
Reading
2 min
Listen
Play
8y

"বেচে আছি "
সেদিন এক আপু আমাকে মেসেঞ্জারে কল দিয়ে আচ্ছা মত বকা দিল! শুধু আমাকে বকে নাই! দেশের পুলিশ আইন আদালত সব কিছুকেই বকেছে। আমি উনার বকা খেয়ে চুপসে যাওয়া বেলুনের মত আই কাই উহু হ না এসব করতেছিলাম!

আপুটি একটি প্রব্লেমে আছে বেশ কিছুদিন যাবত! উনি এই প্রব্লেম নিয়ে উনার ফেসবুক টাইম লাইন সহ একাধীক বিখ্যাত গ্রুপে পোস্ট দিয়ে বিচার চেয়েছেন। উক্ত পোস্টে হাজার হাজার লাইক কমেন্ট ছিল। সবাই দেশের আইন শৃংখলা বাহিনীকে আচ্ছামত ধুয়েছে আবার শুকিয়েছে আবার ধুয়েছে আবার শুকিয়েছে।
কিন্তু উক্ত আপু ফেসবুকে এত পোস্ট দেয়ার পরেও উনার শত্রু আজও গ্রেফতার হয়নি। পুলিশ গুলো আচ্ছামত ঘুষ খাচ্ছে আমড়া গাছের ঢেঁকি হয়ে।

আমি জিজ্ঞাসা করলাম: আপু আপনি কি কোন থানায় বা পুলিশ ফাড়ি বা আদালতে আপনার এই ডেঞ্জারাস বিষয়ে লিখিত বা মৌখিক ভাবে কোন অভিযোগ দায়ের করেছেন!
উনি আরো চেইত্তা গেল! আমাকে বলল! ফেসবুকে এত পোস্ট দিলাম! আপনাকে মেনশন দিলাম। এর পরে আবার থানায় পুলিশ আদালতে যাওয়া লাগবে কেন। আমি তো সারাদিন ফেসবুকে থাকি আমাকে নক দিলেইত্ত বলে দেই আসামি কিভাবে কোথায় পাবেন।
আর আপনি তো কত উপকার মারকা পোস্ট দেন ফেসবুকে! এখন বুঝলাম দুনিয়ার সব পুলিশ এক। সবাই ঘুষ খায়।।

আমি বল্লামঃ আচ্ছা আমি উনাকে ফেসবুকে ফাসি দিয়া দিলাম। এবার পাইলেন তো বিচার!!
উনি আমাকে রাগ টু দ্যা স্কোয়ার ফোর বেগে টমেটো ইমো দিয়ে ব্লক দিলেন।

আমি দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট পড়ুয়া আপুর বয়ানে বেহুশ হয়ে পুরা সোয়া চার মিনিট অজ্ঞান ছিলাম।
এর পর নিজের গায়ে চিমটি কেটে নিশ্চিত হলাম "বেচে আছি "

আমি বেচে আছি | Ecency