বরিশালে প্রথম পর্যায়ে টিকা পাবেন সাড়ে আট লাখ মানুষ

Words
119
Reading
1 min
Listen
Play
6y

image.png

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে কাজ শুরু করে দিয়েছেন বরিশাল বিভাগের মাঠ কর্মকর্তারা। প্রথম পর্যায়ে আট লাখ ৬৬ হাজার ৯৯৪ জনকে টিকা প্রয়োগের লক্ষ্য নির্ধারিত হয়েছে। বিভাগের প্রতিটি জেলায় অগ্রাধিকার ভিত্তিতে যারা টিকা পাচ্ছেন তাদের চূড়ান্ত তালিকা সংগ্রহ কার্যক্রম চলছে।

স্বাস্থ্য অধিদপ্তর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করোনার ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, প্রথম ধাপে বিভাগের ছয় জেলার মধ্যে বরিশালে দুই লাখ ৪২ হাজার ৪২, ভোলায় এক লাখ ৮৫ হাজার ২৭, ঝালকাঠিতে ৭১ হাজার ৯০, পটুয়াখালীতে এক লাখ ৫৯ হাজার, পিরোজপুরে এক লাখ ১৫ হাজার ৯২৯ এবং বরগুনায় ৯২ হাজার ৯৭০ জন টিকার আওতায় আসবেন। যারা টিকার জন্য তালিকাভুক্ত হবেন তাদের তথ্য একটি অ্যাপসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভ্যাকসিন প্রয়োগে স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে হাসপাতাল থেকে এই ভ্যাকসিন দেওয়া হবে।

বরিশালে প্রথম পর্যায়ে টিকা পাবেন সাড়ে আট লাখ মানুষ | Ecency