আর নয় কোন ভয় জয় হবে নিশ্চয়

Words
222
Reading
1 min
Listen
Play
8y

"আর নয় কোন ভয় জয় হবে নিশ্চয়"


Source

ক্লাসে প্রেজেন্টেশন আছে আপনি রাতে খুব ভাল করে প্রিপারেশন নিলেন ভালভাবে প্রেজেন্টেশন দিবেন বলে।আপনি ছাত্র হিসেবেও বেশ ভাল, কিন্তু সবার সামনে যখন প্রেজেন্টেশন দিবেন তখন দেখছেন আপনার হাত-পা কাঁপছে, সব ভুলে যাচ্ছেন।অথবা আপনি খুব ভাল গান করেন বাথরুম অথবা নিজে ঘরে বসে বেশ ভাল গান করেন কিন্তু যখনই মানুষের সামনে মাইক্রফোন দিয়ে গান গাইতে যান তখন আর গলা দিয়ে সুর বের হয় না।
আপনি সব সময় চেষ্টা করেন, আপনার ভেতর প্রতিভা আছে, আপনার প্রস্তুতিও সবসময় ভাল থাকে।তারপরও কেন এই সমস্যা?

তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা একচুয়ালি আপনার ভেতরে বাস করা ভয় । ছোট ছোট জিনিস থেকে শুরু করে অনেক সময় বড়সড় ইন্টারভিউও সহ অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র আপনার ভেতরে বাস করা এ ভয়ের জন্য।

আজকের পাঠে আমাদের সবিকিছু কে বরবাদ করে দেওয়া এই ভয়কে কিভাবে জয় করা যায় তা নিয়ে জানব ।

১। ভয়টা ঠিক কোন সময়ে হচ্ছে এটা খুজে বের করুনঃ


Source

আপনি প্রথম বার পানিতে নামলে আপনার ভয় লাগাটা যেমন স্বাভাবিক তেমনি প্রথম বার প্রেজেন্টেশন দেওয়ার সময় ভয় পাওয়াটাও স্বাভাবিক। প্রত্যেক মানুষই প্রথম প্রথম কোন কিছু করতে গেলে ভয় পায়। কিন্তু ভয়টা তখন আর স্বাভাবিক থাকে না যখন দেখবেন আপনি ভয় পেলে আর স্বাভাবিক চিন্তা করতে পারছেন না, প্যানিক এ্যাটাক শুরু হয়ে যাচ্ছে এবং এটা দীর্ঘ দিন ধরে হচ্ছে । তখন বুঝে যাবেন যে আপনার ভয়টা আর স্বাভাবিক পর্যায়ে নেই।

আর নয় কোন ভয় জয় হবে নিশ্চয় | Ecency