Writing Bangla poem

jannat(68)
Published in
#poem
Words
85
Reading
1 min
Listen
Play
8y

"মানুষ"

----জান্নাত

জীবনের মাঝে জীবনকে খুজি,
গন-মানুষের ভিড়ে প্রকৃত মানুষ
নিজেকে জাহিরে ব্যস্ত সবাই,
যায়না দেখা মান আর হুশ।

আপনার চেয়ে বড় কেউ নয় ,
এই ধারনাটা ভর করেছে সবার মনে
মানুষ আছে, প্রকৃত মানুষ পাওয়াটাই
খুজে পাওয়া দায়, সুন্দর এই ভুবনে।

কেউবা আছে ধুলো দিয়ে সমাজের চোখে,
ভাব এমনটা তার, সে কত ভাল মানুষ
আপন স্বার্থে লাগলে আঘাত,
খশে পড়ে তার আড়ালের মুখোশ।

অভিনয়ের এই রঙ্গমঞ্চে সবাই,
করছে তারা প্রতিদিনই অভিনয়
প্রকৃত মানুষের আজ বড় যে অভাব,
মান আর হুশ ছাড়া মানুষ পুরো পৃথিবীময়।

Writing Bangla poem | Ecency