তুমি তোমার লাইফের ফোকাসটা ঠিক করো ,
অ্যাডিশনাল কোন ফ্যাক্টর কখনো ফোকাস হতে পারে না ।
শুধুমাত্র আবেগ দিয়ে একটা জীবন
কখনোই সাজানো সম্ভব না ।
বৃষ্টিতে শখ করে ভেজা আনন্দের হতে পারে তবে বাধ্য হয়ে ছাতার অভাবে ভেজা
কষ্টের , ভয়ংকর কষ্টের।
তোমার কাছে যখন মধু থাকবে তখন অসংখ্য
শুভাকাংখী তোমার খোঁজ খবর নিবে ,
ভালো মন্দ জানতে চাইবে।
এগুলোর অ্যাটিওলজী তুমি না , তোমার কাছে থাকা মধুটা।
তাই নিজের কাছে থাকা এই মধুর ডিব্বাটার যত্ন নিও।
মনে রেখো , ভোমরার অভাব না থাকতে
পারে পৃথিবীতে ,মধূ কিন্তু সবার কাছে
থাকে না।
কষ্ট করলে ঐ মধু সংগ্রহের জন্য করো , আশে পাশের ভোমরা গুলাকে আটঁকে রাখতে করো না।
..
এয়ারটেলের অ্যাড দেখে বন্ধুত্ব শিখো না , অপূর্ব তাহসান এর নাটক দেখে প্রেম শিখো না।
এগুলোতে হাজারটা জ্ঞানের কথা থাকতে পারে , তবে সবার অভিভাবক টাকা কিংবা অবস্থানের কথা কখনো লেখা থাকে না।