রাজা ও বানর

itzohi(43)
Published in
#story
Words
162
Reading
1 min
Listen
Play
8y

রাজা ও বানর

এক রাজার কাছে ছিল এক বানর। সে বানর প্রতিদিন রাজাকে একটি করে সোনারমহর এনে দিত। রাজা সে মহর নিয়ে বানরকে জোড়ে করে লাঠি দিয়ে মারত। বানর মার খেয়ে এক কোনাই বসে থাকত চুপ করে। একদিন রাজা ঠিক সেই কাজটি করা দেখে ফেলল রাজার এক অথিতি। সে দেখে রাজাকে বলল, আপনি তো খুব খারাপ। বানরটি আপনাকে মহর এনে দিল আপনি তাকে মারলেন।

image

রাজা বলল আমি কি করতে মারলাম তা কাল থেকে দেখবেন।কাল বানরটি একটি মহর এনে দিল কিন্তু রাজা তাকে মারলনা। তা দেখে বানরটি এক লাফ মেরে রাজার কোলে উঠে বসল। তার পরের দিন আবার একটি মহর এনে দিল রাজা তাকে মারল না। সে কোল থেকে লাফ মেরে কাধে উঠে বসল। তাতে রাজার অথিতী কিছু মনে করল না। তার পরের দিন বানরটি একটি মহর এনে দিয়েই লাফ মেরে উঠল রাজার মাথায়। উঠে সে কান টানা শুরু করে দিল। তা দেখে রাজা অথিতী নিজেই বানর কে মারতে গেল। এই হল বানরদের স্বভাব যা আজকাল কার ছেলে পেলে ছাড়া পেয়ে করে থাকে।

রাজা ও বানর | Ecency