ম্যানচেস্টার সিটিকে মাটিতে নামাল লিভারপুল

Words
463
Reading
3 min
Listen
Play
8y

ম্যাচ শুরুর আগেই মাঠের বাইরে উত্তাপ ছড়ায় লিভারপুল–সমর্থকেরা। ম্যানচেস্টার সিটির বাসে পানীয়র ক্যান ছুড়ে জানালার কাচ ভেঙে ফেলে। দুই পুলিশ সদস্যও আহত হন এতে। লিভারপুল কর্তৃপক্ষ পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন গার্দিওলার কাছে। সেই উত্তাপ ছিল মাঠেও। খেলার মাঠে লিভারপুলের ‘আক্রমণে’ রীতিমতো বিধ্বস্ত হয় ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অন্যতম ফেবারিট ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারায় লিভারপুল। বুধবার রাতে অ্যানফিল্ডের মাঠে এই হারে সেমিফাইনালের দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে পড়ল ম্যানচেস্টার সিটি। বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে থাকলেও প্রথমার্ধেই ৩ গোল হজম করছে পেপ গার্দিওলার দল।

প্রথমার্ধের ১২তম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। ম্যানচেস্টার সিটি–সমর্থকদের বুকে প্রথম কোপটা দেন মিসরের তারকা মোহাম্মদ সালাহ। মূলত, সিটির দুর্বল রক্ষণ আর নিকোলাস ওতামেন্দির ভুলেই সুযোগটা পেয়ে বসেন সালাহ। বক্সের ভেতর সালাহর পাস পেয়ে গোলমুখে শট নেন রবার্তো ফিরমিনো। ফিরমিনোর শট আটকে দেন সিটির গোলরক্ষক। তবে ঠিকমতো ক্লিয়ার করতে না পারায়ই কপালটা পোড়ে। ডিফেন্ডার ওতামেন্দি ঠিকমতো ক্লিয়ারে ব্যর্থ হলে বল চলে যায় গোলপোস্টের সামনে চলে আসা সালাহর কাছে। বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি মিসরীয় এই ফরোয়ার্ড (১-০)।
প্রথম গোলের পর সালাহর উদ্‌যাপন। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩–০ গোলের জয় পেয়েছে লিভারপুল।
লিভারপুলের হয়ে প্রথম গোল করেন মোহাম্মদ সালাহ।
একটা করে গোল করেন চেম্বারলিন ও মানে।
ম্যাচ শুরুর আগেই মাঠের বাইরে উত্তাপ ছড়ায় লিভারপুল–সমর্থকেরা। ম্যানচেস্টার সিটির বাসে পানীয়র ক্যান ছুড়ে জানালার কাচ ভেঙে ফেলে। দুই পুলিশ সদস্যও আহত হন এতে। লিভারপুল কর্তৃপক্ষ পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন গার্দিওলার কাছে। সেই উত্তাপ ছিল মাঠেও। খেলার মাঠে লিভারপুলের ‘আক্রমণে’ রীতিমতো বিধ্বস্ত হয় ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অন্যতম ফেবারিট ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারায় লিভারপুল। বুধবার রাতে অ্যানফিল্ডের মাঠে এই হারে সেমিফাইনালের দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে পড়ল ম্যানচেস্টার সিটি। বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে থাকলেও প্রথমার্ধেই ৩ গোল হজম করছে পেপ গার্দিওলার দল।

প্রথমার্ধের ১২তম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। ম্যানচেস্টার সিটি–সমর্থকদের বুকে প্রথম কোপটা দেন মিসরের তারকা মোহাম্মদ সালাহ। মূলত, সিটির দুর্বল রক্ষণ আর নিকোলাস ওতামেন্দির ভুলেই সুযোগটা পেয়ে বসেন সালাহ। বক্সের ভেতর সালাহর পাস পেয়ে গোলমুখে শট নেন রবার্তো ফিরমিনো। ফিরমিনোর শট আটকে দেন সিটির গোলরক্ষক। তবে ঠিকমতো ক্লিয়ার করতে না পারায়ই কপালটা পোড়ে। ডিফেন্ডার ওতামেন্দি ঠিকমতো ক্লিয়ারে ব্যর্থ হলে বল চলে যায় গোলপোস্টের সামনে চলে আসা সালাহর কাছে। বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি মিসরীয় এই ফরোয়ার্ড (১-০)।

গোল উদ্‌যাপন করছেন চেম্বারলিন। ছবি: রয়টার্স।

২০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল পায় লিভারপুল। বক্সের বাইরে থেকে বুলেটগতির শটে বল জালে জড়ান চেম্বারলিন (২-০)। ৩১ মিনিটে মানের গোলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। সালাহর অসাধারণ ক্রস থেকে হেড করে বল জালে জড়ান এই ফরোয়ার্ড (৩-০)। সিটি এরপর আর ম্যাচে ফিরতে পারেনি।
দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা আর বাড়াতে পারেনি লিভারপুল। দ্বিতীয় লেগের ম্যাচে আগামী সপ্তাহে আবারও মাঠে নামবে দুই দল। তবে হারের ব্যবধানটা ৩-০ বলে ম্যানচেস্টার সিটির পক্ষে সেমিফাইনালে ওঠা সম্ভব হবে কি না, এ নিয়ে বিস্তর সন্দেহ রয়েই যায়।

ম্যানচেস্টার সিটিকে মাটিতে নামাল লিভারপুল | Ecency