This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

কবিতা:- কপোতাক্ষ নদ

Words
76
Reading
1 min
Listen
Play
8y

Michael_Madhusudan_Dutta.jpg

[https://www.google.com/search?q=মাইকেল+মধুসূদন+দত্ত+ছবি&lr=&hl=en&tbs=sur:fmc&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwjenaLkpLPbAhXtw1kKHaPEDcIQ_AUICygC&biw=1100&bih=1678&dpr=1.5#imgrc=N24xDrHoDRK7mM

সতত,হে নদ, তুমি পড় মোর মনে!

সতত তোমার কথা ভাবি এ বিরলে;

সতত (যেমতি লোক নিশার স্বপনে

শোনে মায়া-মন্ত্রধ্বনি) তবে কলকলে

জুড়ায় এ কান আমি ভ্রান্তির চলনে!

বহু দেশে দেখিয়াছি বহু নদ- দলে,

কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?

দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।

আর কি হে হবে দেখা?-যত দিন যাবে,

প্রজারুপে রাজরূপ সাগরেরে দিতে

বারি-রূপ কর তুমি; এ মিনতি,গাবে

বঙ্গজ জনের কানে, সুখে, সখা-রীতে

নাম তার,এ প্রবাসে যদি প্রেম-ভাবে

লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।

কবিতা:- কপোতাক্ষ নদ | Ecency