এই তো আর কয়েক দিন বাকি মাত্র এশিয়া কাপ টি-টুয়ান্টি টুর্নামেন্টের। তার মাঝেই সব দল গুলো তাদের দল গুছানো শুরু করে দিয়েছে। এরই মাঝে বাংলাদেশও তাদের দল ঘোষণা করে দিয়েছে। তবে সেটা ১৭ সদস্যের দল ঘোষণা করা হলেও সেখান থেকে আরো দুইজন বাদ পরতে পারেন।
তারপরেও সাকিব অল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য বাংলাদেশ সুন্দর একটি টি-টুয়ান্টি দলেই ঘোষণা করেছে। তারপরেও লিটন দাসের মতো খেলোয়াড় ইনজুরিতে পরে বাংলাদেশ কে যত টা ভাবাচ্ছে ঠিক সেই ভাবেই পাকিস্তান জাতীয় দলেও ইনজুরির হানা।
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ে অন্যতম সেরা খেলোয়াড় হলেন শাহীন শাহ আফ্রিদি। গত কয়েক বছর ধরে পাকিস্তানের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। কিন্তু গত মাসে শ্রীলংকা সিরিজে ডান হাটুর ইনজুরিতে পরেন তিনি। এর পর নেদারল্যান্ড সিরিজও তিনি খেলতে পারেন নি।
এবার সামনে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টও তিনি খেলতে পারবেন না। যা পাকিস্তান দলের জন্য সব চেয়ে বড় দুঃসংবাদ। কারন তিনিই পাকিস্তানের পেইস বোলিংয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন। এই তো গত বিশ্ব কাপের কথাই বলা যাক কি অসাধারণ পারফরম্যান্স করে ছিলেন তিনি।
ভারতের সাথে ম্যাচ টার কথাই বলা যাক। প্রথমেই ভারতের দুই উইকেট তুলে নিয়ে ভারতকে কঠিন চাপে ফেলে দিয়েছিলো৷ সেখান থেকে ভারত তখন বড় স্কোর দাঁড় করাতে পারছিলোনা । পাকিস্তানের ব্যাটিংরাও তখন ভারতের বোলারদের কোনো পাত্তাই দেয়নি। অনায়াসেই জিতে নিয়েছিলো পাকিস্তান৷ সেদিন ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ মহারন জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি।
আর সামনেও এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ আছে পাকিস্তানের। আর বাবর আজমের হাত ধরে পাকিস্তান যেন বর্তমানে রাজার বেশেই আছেন। ক্রিকেটের সব ফরমেটেই যেন রাজ করে বেড়াচ্ছেন। সবাই মনে করছেন পাকিস্তান যেন তাদের সেই পুরনো রূপে ফিরেছে৷ বলবেই না কেন যে দলের সাথেই সিরিজ খেলেছেন সবার সাথেই জয় আছেই।
তাই পাকিস্তানের সামনে বড় টার্গেট হলো আসন্ন টি-টুয়ান্টি বিশ্বকাপ নিজেদের ঘরে তুলা। আর সেই টার্গেট নিয়েই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট দলটাকে আরো শক্তিসালী করতে চাচ্ছেন। আর তাদের পূর্ণ শক্তি দল গুছাতে হলে শাহীন শাহ আফ্রিদির মতো বলারের বিকল্প নেই পাকিস্তান দলের।
কিন্তু ইনজুরি এত টাই গুরুতর যে আসন্ন টি-টুয়ান্টি বিশ্বকাপে খেলা নিয়েও এখনো সংশয় আছে৷ তবে সামনে ইংল্যান্ডের সাথে সিরিজও যে খেলতে পারবেন না তিনি সেটা স্পষ্টতই বুঝা যাচ্ছে ।
সম্প্রতি ফেইসবুক পোস্টের মাধ্যমে তিনি সবার কাছে দোয়া ছেয়েছেন যেন খুব তারাতাড়ি সুস্থ হয়ে দলে ফিরতে পারেন। এবং এশিয়া কাপের জন্য বর্তমান দলকে শুভকামনাও জানিয়েছেন।