পবিত্র জুম্মাদিন

Words
453
Reading
3 min
Listen
Play
4y

আজকে পবিত্র জুম্মা দিন। আর শুক্রবার মানেই আমাদের কাছে আনন্দের একটা দিন। কারন আমাদের মুসলিম দেশে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। সারা সপ্তাহ নানা কাজে পড়াশোনায় ব্যস্ততার পর আমরা একটি দিন ছুটি পাই। এই দিনটা পরিবারের সাথে সময় কাটানোর এবং নিজের মনকে প্রশান্তি দেয়ার জন্যে বলা যেতে পারে। শুক্রবার মানেই তো পবিত্র একটি দিন, আমাদের মুসলিমদের সপ্তাহে একদিন জুম্মা মোবারক । আমরা সকলেই এই দিনটাতে সবাই মিলে মসজিদে গিয়ে নামাজ পরি। হইতো অন্যান্য দিনে সবাই ব্যস্ততার কারনে এক সাথে না হতে পারলেও শুক্রবার পবিত্র জুম্মা দিনে সবাই এক সাথে আমরা নামাজ পরতে যাই। শুক্রবার এমন এক দিন যেটা আমাদের মুসলিমদের জন্যে ঈদের যে আনন্দ তার পরে কোন আনন্দের দিন থাকলে সেটা এই শুক্রবার।

ছোট বেলায় যখন স্কুলে পড়তাম তখন স্কুলে যেতে চাইতাম না। কিন্তু আমার মা আমাকে জোর করেই স্কুলে পাঠাতো। কতো যে আম্মুর হাতে মার খেয়েছি স্কুল না যাইতে চাওয়ার কারনে হিসেব নেই তার। একটা সপ্তাহ স্কুলে ক্লাস করার পরে একদিন ছুটির দিন পেয়েছি শুক্রবার। সেদিন তো আমাদের কাছে মনে হয়েছে ঈদের দিন কারন নেই কোন স্কুল নেই আম্মুর বকাবকি। শুক্রবারের এই দিনটাতে তখন যেদিক মন চাইতো চলে যেতাম বন্ধুদের সাথে, এদিক সেদিক অনেক ঘুরে বেড়াতাম। তবে এই দিন সব থেকে বেশি যেটা করতাম আমাদের এলাকার সাথে পাশ্ববর্তী এলাকার খেলার প্রতিযোগিতা থাকতো। যেমন ফূটবল, ক্রিকেট এই দুইটা খেলা আমরা বেশি খেলতাম। শুক্রবার সকাল সকাল আমরা ব্যাট বল নিয়ে বেড়িয়ে পরতাম। মাঝে মাঝে দূরে কোথাও খেলার প্রতিযোগিতা থাকলে আমরা সাইকেল নিয়ে খেলতে চলে যেতাম। তখন সময় টা অনেক বেশি ভালো ছিলো। খেলার মধ্যে আনন্দ ছিলো সবাই তখন শুক্রবারের দিনটাতে হলেও খেলাধুলা করতো। কিন্তু বর্তমান সময় এই দিন টা আর দেখা যায় না। খেলাধুলা অনেক টাই কমে গেছে আগের মতো নেই বললেই চলে। সবাই এখন সারা দিন রাত একটা ফোন হাতে বসে পরে। কখন দিন কখন রাত সেটা দেখার সময় নাই। এমন কি শুক্রবারের দিনটাও তো অনেকের মনেই থাকে না।

তবে শুক্রবার অনেকের কাছে গুরুত্বপূর্ণ না হলেও কারও কারও কাছে এইদিনটা অনেক মুল্যবান। কারন সারা সপ্তাহ অনেক ব্যস্ততার পরে একটা দিন সময় পায় পরিবার কে সময় দেয়ার জন্যে। কারন সপ্তাহের ছয় দিন এতো এতো কাজ থাকার ফলে তাদের স্ত্রী সন্তান কে মা বাবা কে সময় দেয়া হয় না। এই শুক্রবার সকল কাজ বন্ধ থাকায় মা-বাবা, ছেলে-মেয়ে কে সময় দিতে পারে এইসব ব্যাস্ত মানুষ গুলো। যার জন্যে এই দিনটা তাদের কাছে অনেক মুল্যবান হয়ে থাকে। অনেকে পরিবার নিয়ে একদিনের জন্যে ঘুরতেও বেড়িয়ে পরে শুক্রবারের এই ছুটির দিনে। সারা সপ্তাহ ব্যাস্ততার পর ঘুরতে যাওয়াতে নিজের মনেও প্রশান্তি মিলে। আবার পরিবারের সকলেও অনেক আনন্দ পায়। অনেকে আবার শুক্রবারের ছুটির দিনে শহরে থাকলে গ্রামে ঘুরতে যায়। গ্রামে সকলের সাথে দেখা হলে কথা হলে মনে একটা আনন্দ আসে শান্তি লাগে।

এইদিন টা আমরা সব সময় পরিবার বন্ধুবান্ধব দের সময় দিয়ে আমাদের জীবন কে আরো সুন্দর করে তুলি। যে যেখানেই থাকি না কেনো সবাই কে নিয়েই এই দিনটা উপভোগ করতে পারি।

IMG_20220309_185602.jpg

পবিত্র জুম্মাদিন | Ecency