"Supernatural power" বা অতিমানবিক শক্তি। সাধারণত মানুষের চলাফেরা, শক্তি ও ক্ষমতার দিক থেকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে অবস্থিত। মানুষ চাইলেও সেটাকে আরো অধিক বৃদ্ধি বা সুপার ফাস্ট করতে পারে না। তবে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করে বা জিম করে শরীরের গঠন বা শক্তি বৃদ্ধি করতে পারে। কিন্তু সেটাও একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ। Supernatural power বলতে সাধারনত আমরা বুঝি, সাধারণ মানুষ থেকে অনেক বেশি ক্ষমতার অধিকারী হবে বা একজন সাধারণ মানুষ থেকে অনেকটাই আলাদা বা কোনো কিছুতে অনেক বেশি ক্ষমতার অধিকারী হবে তাকেই বুঝায়।
ছোটবেলা থেকেই আমরা অনেক কার্টুন বা মুভিতে এই সুপার পাওয়ার বিশিষ্ট অনেক চরিত্রের ব্যাক্তিদের দেখে আসছি। সুপারম্যান, স্পাইডারম্যান, হাল্ক, আইরনম্যান, ব্যাটম্যান, ফ্ল্যাশ, থর ইত্যাদি অনেক চরিত্রের সুপার পাওয়ার ক্ষমতা সম্পন্ন ব্যাক্তিদের দেখি। এইগুলো সবই সিনেমা বা কার্টুনে সম্ভব। বাস্তব জীবনের এদের কোনো অস্তিত্ব নেই। তবে এইগুলো সিনেমা বা কার্টুন দেখে সবারই কম বেশি মনে চাইবে যে আমিও যদি এমন ক্ষমতা সম্পন্ন ব্যাক্তি হতে পারতাম!
আমার ছোটবেলা থেকেই মার্ভেল আর ডিসিএর মুভিগুলো দেখতে অনেক ভালো লাগতো। ছোটবেলায় মনে হতো ইস আমি যদি এমন হতে পারতাম কতই না ভালো হতো। সুপার ম্যান হইলে সব জায়গায় উড়ে যেতে পারতাম, হাল্ক হইতে পারলে আমার সাথে কেউ শক্তিতে পারতোনা। ছোটবেলায় এইগুলো মনে মনে কল্পনা করতাম।
bdc-shorts এর Week #9 এর টপিক এমন ছিল যে, যদি আমাকে কোন supernatural power বেছে নিতে বলা হয় আমি কোনটা বেছে নেবো? এবং এই পাওয়ার বেছে নেওয়ার কারন কি?
যদি আমাকে কোনো সুপারন্যাচারাল পাওয়ার বেছে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হয় তাহলে আমি দুইটা পাওয়ার বেছে নিবো।
প্রথমত আমি বেছে নিবো এমন একটা পাওয়ার যার মাধ্যমে আমি অনেক দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। ওয়ান কাইন্ড অফ ফ্ল্যাশ এর মত। কারণ আমার কোথাও যাওয়ার জন্য বাসে জার্নি করতে খুব খারাপ লাগে। আর ঢাকা শহরের যে জ্যাম কোথাও যাইতেই ইচ্ছা করে না। আমার মাঝে মাঝে মনে হয় আমার যদি এমন ক্ষমতা থাকতো যে খুব সহজেই চোখের পলকেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতাম। কতই না ভালো হতো। যখন যেখানে যেতে মন চাইবে চলে যাবো।
দ্বিতীয়ত আমি বেছে নিবো এমন একটা পাওয়ার যার মাধ্যমে আমি অনেক বেশি শক্তিশালী হতে পারি। যেমন অনেকটাই হাল্ক এর মত। যাতে আমি যে কোনো পরিস্থিতিতে সব কিছু মোকাবেলা করতে পারি। যাতে আমি চাইলেই যেকোনো বিপদঅপদ থেকে নিজেকে এবং অপরকে উদ্ধার করতে পারি। এই সুপারন্যাচারাল পাওয়ার গুলো অনেক আগে থেকেই পেতে ইচ্ছা করতো। ছোটবেলায় কল্পনায় এইগুলো নিয়ে অনেক চিন্তা করতাম। আর ভাবতাম যদি আমারও এমন ক্ষমতা থাকতো!