Homonyms: One Million Dollars

Words
551
Reading
3 min
Listen
Play
4y

আমরা সকলেই সবার জীবনে সফলতা চাই, অর্থ সম্পদ চাই এবং একটু স্বচ্ছলভাবে জীবন যাপন করতে চাই। এক্ষেত্রে এক এক জনের চাহিদা এক এক রকম হয়ে থাকে, করো চাহিদা একটু বেশি করো একটু কম। যার যত অর্থ সম্পদ আছে সে চায় কিভাবে তার অর্থ সম্পদ বাড়ানো যায়।

ধরেন আপনার একটা বড় বেবসাইক প্রতিষ্ঠান আছে আপনি চাইবেন কিভাবে আপনার প্রতিষ্ঠানকে আরো বড় করা যায়, কিভাবে আরো বেশি অর্থ উপার্জন করা যায়। আবার ধরেন আপনি একটা বড় অংকের বেতনের চাকরি করেন তখন আপনি সেখানেই থেমে থাকবেন না আপনি চাইবেন কিভাবে আপনার চাকরির বেতন আরো বাড়ানো যায়। যার যে টুকু অর্থ সম্পদ আছে সে চায় সেটা আরো বৃদ্ধি হক। এই অর্থের জন্যই সবাই দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলতেছে। কেউবা একটু অর্থ বেশি পাওয়ার আসায় ওভারটাইম ডিউটি করতেছে, কেউ আবার সারা রাত না ঘুমিয়ে ডিউটি করতেছে। শুধু এই অর্থের জন্য। সবাই অর্থের পিছনে ছুটছে।

দুনিয়াতে নূন্যতম স্বাভাবিক ভাবে বাঁচতে হলেও অর্থের প্রয়োজন। জীবনের অনেক মৌলিক চাহিদা গুলো আপনি অর্থ ছাড়া পূরণ করতে পারবেন না। আপনি আপনার জন্য,আপনার পরিবারের জন্য কিছু করতে চান আপনাকে অর্থ উপার্জন করতে হবে। আবার আপনি দেশের জন্য, সমাজের জন্য কিছু করতে চান আপনার অর্থের প্রয়োজন। আবার আপনি গরীব দুস্থ অসহায় মানুষদের জন্য কিছু করতে চান আপনার অর্থের প্রয়োজন। আপনি কোথাও ঘুরতে যেতে চান আপনার অর্থের প্রয়োজন আছে। এরকম অনেক কাজ আছে যেটা আপনি অর্থ ছাড়া পূরণ করতে পারবেন না।

যখন একজন মানুষ তার বাবার অধীনে থাকে অর্থাৎ কোনো কর্মে লিপ্ত হওয়ার আগে বাবা-মা এর কাছে যা চাইতেছে সব চাহিদা পূরণ হইতেছে। এই অবস্থায় জীবনে টাকার প্রয়োজনীয়তা কেউ বুঝবে না। যখন সে কর্ম জীবনে ডুকবে তখনই সে বুঝতে পারবে জীবনে অর্থের প্রয়োজনীয়তা কতটুকু। যার কাছে অর্থ নাই সেই বোঝে অর্থের মূল্য। তবে জীবনে টাকা থাকলেই যে আপনি সুখী হবেন তার কোনো নিশ্চয়তা নেই। টাকা দিয়ে আপনি কখনো সুখ কিনতে পারবেন না। কারণ সুখ শান্তি একমাত্র উপরওয়ালার কাছ থেকেই আসে। তবে এই দুনিয়াতে একটু সচ্ছোলভাবে জীবনযাপন করার জন্য হলেও অর্থের প্রয়োজন।

তো যাই হোক এখন আমার মত এই ক্ষুদ্র মানুষের কাছে যদি ওয়ান মিলিয়ন ডলার থাকে তাহলে আমি কি কি করবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো।

তো আমি যদি এক মিলিয়ন ডলার পেতাম প্রথমেই আমার কিছু ছোট ছোট চাহিদা আছে সেগুলো পূরণ করতাম।‌ আমার বাইক কেনার অনেক ইচ্ছা, যেটা অনেক ক্লাসি একটা বাইক হবে আর একটু সবার থেকে আলাদা হবে। ধরেন আমার এলাকার মধ্যে আমার বাইক টাই একমাত্র আর করো কাছে থাকবে না এমন একটা বাইক। আর আমার নতুন নতুন ফ্লাগশিপ ফোনের প্রতি অনেক ইন্টারেস্ট কাজ করে। সেটা কিনবো।

তারপর আমার নতুন নতুন জায়গা ঘোরার অনেক শখ, দেশ বিদেশে ঘুরবো এটা আমার স্বপ্ন। এই টাকার কিছু অংশ দেশ বিদেশ ভ্রমণের জন্য ব্যায় করবো। আমার গরীব দুখী অসহায় মানুষের জন্য সাহায্য করার ইচ্ছা আছে। এর এক অংশ টাকা তাদের জন্য ব্যায় করবো। এই টাকার এক অংশ দিয়ে আমি একটা মাদ্রাসা করতে চাই যেখানে শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষজন বিনামূল্যে দ্বীনি এলেম অর্জন করতে পারে।

এই টাকার এক অংশ দিয়ে আমি এবং আমার পরিবারের জন্য আমার মনের মত করে সুন্দর একটা বাড়ি করতে চাই। এবং আমার বাবা মার জন্য আমি অনেক কিছু করতে চাই এবং তাদেরকে অনেক অনেক উপহার দিবো। আর এই টাকার একটা অংশ দিয়ে আমি বড় একটা বিজনেস দাড় করাতে চাই। যেটা থেকে আমি আরো বেশি অর্থ উপার্জন করতে পারি। তবে এর বাইরেও আরো ছোট খাটো অনেক স্বপ্ন আছে সেগুলো পূরণ করবো। আল্লাহ যদি সত্যি অনেক টাকা উপার্জনের তৌফিক দান করেন আমর সব স্বপ্ন গুলো পূরণ করবো ইনশাআল্লাহ।

IMG_20220723_231024.jpg