টানা ৩২ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা

Words
529
Reading
3 min
Listen
Play
4y

২০১৯ সালে কোপা আমেরিকা ব্রাজিলের সাথে ২-০ গোলে হেরে ছিলো আর্জেটিনা। এর পর থেকে ২০২২ সাল পর্যন্ত কোনো ম্যাচেই আর হারেনি আর্জেন্টিনা। অথচ লিওনেল স্কলোনি যখন আর্জেন্টিনার দায়িত্ব পেয়ে ছিলো তখন প্রায় সব মানুষেই বলে ছিলো এই কোচের হাতেও আর্জেন্টিনা ভালো খেলবে না। তাকে বাদ দেওয়ার জন্য চার দিকে কথা ওঠে ছিলো। অথচ এই কোচের হাত ধরেই আজ আর্জেন্টিনা আজকে ৩২ম্যাচ অপরাজিত।

২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ২-০ গোলে হারার পরেই লাতিন আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলিকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। তখন থেকেই আর্জেন্টনার অপরাজিত থাকার যাত্রা শুরু হয়। এর পর আবার চিলির সাথে ফ্রেন্ডলী ম্যাচ ছিলো সেই ম্যাচে আর্জেন্টিনা ০-০ গোলে ড্র করে। এর পরবর্তীতে আর্জেন্টিনা মেক্সিকোর সাথে ৪-০ গোলে বিশাল ব্যবধানে জয় পায় সেটাও ফ্রেন্ডলি ম্যাচ ছিলো। ইউরোপের সব থেকে শক্তিসালী দল গুলোর মধ্যে শুধু জার্মানির সাথেই খেলেছে। তখন জার্মানির সাথে বিগ ম্যাচে ২-২ গোলে ড্র করে। এর মাঝে আর্জেন্টিনা সব চেয়ে বড় জয় টি পায় ইকুয়েডরের সাথে। তখন ইকুয়েডরকে ৬-০ গোলে বিধ্বস্ত করে ছিলো আর্জেটিনা।

২০১৯ কোপার সেমিফাইনালে হারার পর আর্জেন্টিনা সর্বমোট ৩৩ টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ২২ টিতেই জয় পায় আর্জেন্টিনা আর ১০ ম্যাচ ড্র করে। তার মধ্যে একটি ম্যাচ বাতিল হয়। সেই ম্যাচ টি ছিলো ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল - আর্জেন্টিনার মধ্যেকার ম্যাচ।

images (17).jpeg
IMG

লাতিন আমেরিকার সব শক্তিসালী দলের বিরুদ্ধেই খেলেছে আর্জেন্টিনা তার মাঝে ব্রাজিলের সাথেই তিনবার খেলেছে। ব্রাজিলকেই দুইবার হারিয়েছে আর্জেন্টিনা। এমন কি ব্রাজিলের মাঠিতে ২০২১ কোপার ফাইনাল জিতেছে সেই ব্রাজিলকেই হারিয়ে। তখন এই দলটিই তাদের ২৮ বছরের শিরোপা কড়া গুছিয়েছে ২০২১ কোপা আমেরিকার ফাইনাল জিতে। কোপা আমেরিকাতে মোট ৭ টি ম্যাচ খেলেন এর মধ্যে ৬ টিতেই আর্জেন্টিনা জয় পেয়েছে। আরেকটি ম্যাচ ড্র করে ছিলো। কোপা আমেরিকা জয়ের পিছনে সব ছেয়ে বেশি অবধান ছিলো লিওনেল মেসির৷ তিনি সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এবং সেই সাথে সর্বোচ্চ গোল দাতার পুরুষ্কারও তিনি জিতে ছিলেন।

আর্জেন্টিনা ১৯৯১-১৯৯৩ সালে টানা ৩১ ম্যাচ অপরাজিত ছিলো। যা ছিলো আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। আবার সেই ২০১৯-২০২২ সালে এসে সর্বশেষ ইতালির সাথে ম্যাচ জিতেই নিজেদের সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ড ভেঙ্গে ফেললো আর্জেন্টিনা। টানা ৩২ ম্যাচ জেতার নতুন এক রেকর্ড করলো আর্জেন্টিনা।

এই পর্যন্ত বিশ্ব ফুটবলে সব থেকে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে শুধু ইতালির। তারা টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিলো। এই বিশ্ব রেকর্ড টি তারা ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে করেছে। এর পরেই ৩৫ ম্যাচ অপরাজিত থেকে রয়েছে ব্রাজিল এবং স্পেন। ব্রাজিল ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত অপরাজিত ছিলো এবং স্পেন ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত। তার পরেই চতুর্থ স্থানে রয়েছে আর্জেন্টিনা।

images (18).jpeg
IMG

সর্বশেষ লাতিন আমেরিকার কোপা শিরোপা জয়ী এবং ইউরোপ চ্যাম্পিয়ন এর গুরুত্বপূর্ণ ফিনালুসিমা ট্রপি জিতে নেয় আর্জেন্টিনা। সেই ম্যাচে ৩-০ গোলে ইতালিকে হারায় আর্জেন্টিনা । সেই ম্যাচে মেসি, ডি মারিয়া, লাউতারো মার্টিনেজের অসাধারণ পারফরম্যান্সের উপর ভিত্তি করে ট্রপি জিতে নেয় তারা। তবে এর আগে আর্জেন্টিনা আরো দুইটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে ছিলো। তখন ভেনিজুয়েলার সাথে আর্জেন্টিনা ৩-০ গোলে জয় পায়। তখন শেষ ম্যাচে ইকুয়েডরের সাথে ১-১ গোলে ড্র করে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ছিলো আর্জেন্টিনা। তখন আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করে ছিলো আলভারেজ। তবে আর্জেন্টিনা ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত অসম্ভব ভালো ফুটবল খেলতেছে। যার ধারাবাহিকতায় ৩২ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা।

সতরাং বলাই যায় ২০২২ কাতার বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ দাবিদার এই দলটি। ৩২ ম্যাচ অপরাজিত থাকা এই দলটি সামনে আরো কত ম্যাচ অপরাজিত থাকে সেটাই এখন দেখার বাকি।